•অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলেই জেল-জরিমানা: কন্টেন্ট ক্রিয়েটরদের জন্যে সংসদে ঘোষণা
•শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট পাচ্ছেন না এমপিরা, সংসদে বাজেট ঘাটতি ও জনস্বার্থে ঐকমত্য
• সংরক্ষিত আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা: সংসদে গেলে জনগণের ভোটেই যাবেন তিনি
• ফতুল্লায় গুদারাঘাটের ইজারা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষঃ আহত ৫
•অনলাইন প্রতারণার নতুন ফাঁদ: ‘বুলসুক’ কোম্পানির বিরুদ্ধে কোটি টাকা পাচারের অভিযোগ, নেপথ্যে তৌহিদ-ইমন গং!
•সিন্ডিকেটের হাতে জনগণকে জিম্মি হতে দেবে না সরকার: বাণিজ্যমন্ত্রী
•গ্রাফিতিতে গুপ্ত লেখা’কে কেন্দ্র করে, চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ
•স্থায়ীভাবে ইরান যুদ্ধ বন্ধের দাবিতে এবার মার্কিন সেনাদের বিক্ষোভ
•বস্ত্র ও পাট খাতে নতুন প্রাণের সঞ্চার, সচল হতে যাচ্ছে বন্ধ মিলগুলোঃ বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
• মনের মানুষ খুঁজতে কক্সবাজার গেলেন হিরো আলম
•পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎকার
•(ঢামেক) ছাত্রী কমন রুম থেকে এপ্রোন ও স্টেথোস্কোপসহ এক ভুয়া শিক্ষার্থীকে আটক
•এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিলো প্রায় ২৫ হাজার শিক্ষার্থী
•মুক্তি পাওয়ার আগেই ২৫০ কোটি টাকা আয় করেছে ‘কিং’ সিনেমা
•এই সপ্তাহেই তৈরি হবে এইচএসসি পরীক্ষার রুটিন : শিক্ষামন্ত্রী
•বাংলাদেশের ‘আলী’ জার্মানিতে পুরস্কার জিতল
•ইতালির রাষ্ট্রদূতের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক: দক্ষ কর্মী নিতে আগ্রহী ইতালি
• যৌন হয়রানি নিয়ে বিরূপ মন্তব্য করে বিপাকে অভিনেত্রী হানসিকা মোতওয়ানি
•ঠাকুরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশে শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা
•মে দিবসে মঞ্চে আসছে আরণ্যকের ‘রাঢ়াঙ’

ইতনি শিদ্দত সে ম্যায়নে তুঝে পানে কি কোশিশ কি হ্যায় …. এই সংলাপ যেন আবারও জীবন্ত হয়ে উঠল বিশ্বমঞ্চে। বলিউডের বাদশা শাহরুখ খানের জনপ্রিয় সিনেমা ‘ওম শান্তি ওম’ জায়গা করে নিল অস্কারের অফিসিয়াল সোশ্যাল মিডিয়ায়।
বিশ্ব চলচ্চিত্রের সর্বোচ্চ মঞ্চে ভারতীয় সিনেমার এই উপস্থিতি নিঃসন্দেহে বলিউডপ্রেমীদের জন্য বড় অর্জন আরেকবার প্রমাণ করে দিল, শাহরুখের জাদু সময়ের গণ্ডি পেরিয়েও সমান প্রাসঙ্গিক।
সম্প্রতি সম্প্রতি অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (অস্কার) তাদের ভেরিফায়েড ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবিটির একটি আইকনিক দৃশ্য শেয়ার করে।সেখানে দেখা যায়, শাহরুখ খানের সেই বিখ্যাত সংলাপ, যা একসময় দর্শকের হৃদয়ে ঝড় তুলেছিল, আজও একই আবেগে ছুঁয়ে যাচ্ছে আন্তর্জাতিক দর্শকদের।
এই স্বীকৃতিতে আবেগাপ্লুত হয়ে পড়েন শাহরুখ নিজেও। পুরনো দিনের স্মৃতিতে ভেসে গিয়ে তিনি ভিডিওটি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। অন্যদিকে ছবির নির্মাতা ফারহা খান জানান, এত বছর পর আন্তর্জাতিক মঞ্চে এমন সম্মান পাওয়া একজন পরিচালকের জন্য গর্বের।

‘মিষ্টি মেয়ে’খ্যাত প্রয়াত নন্দিত অভিনেত্রী সারাহ বেগম কবরী। বাংলা সিনেমার স্বর্ণালি যুগ বলতে যে সময়কে বোঝানো হয়। তিনি সফলতম নায়িকা । ভক্তরা যাকে ভালোবেসে ‘মিষ্টি মেয়ে’ ডাকতেন। ৭০ বছরের জীবনে ৫৬ বছরই তিনি ছিলেন সিনেমার সঙ্গে। ২০২১ সালের এই দিনে ১৭ এপ্রিল না ফেরার দেশে চলে যান তিনি। চিরবিদায়ের আগে অভিনেত্রী নির্মাণ শুরু করেছিলেন সিনেমা ‘এই তুমি সেই তুমি’। মাত্র দুই দিনের শুটিং বাকি ছিল সিনেমাটির। কবরী চলে যাওয়ার সঙ্গে সঙ্গে থেমে যায় এই সিনেমার কাজও।
কবরীর নির্মাণ যাত্রায় ‘এই তুমি সেই তুমি’ই প্রথম নয়। ২০০৪ সালে কবরী পরিচালনায় নাম লেখান। নির্মাণ করেছিলেন ‘আয়না’ নামের সিনেমা। ২০০৬ সালে সিনেমাটি মুক্তি পায়। ‘এই তুমি সেই তুমি’ ছিল তার দ্বিতীয় নির্মাণ। ‘আয়না’ সিনেমা মুক্তির পর এক যুগের বিরতি পেরিয়ে সরকারি অনুদান নিয়ে আবারও নির্মাণে ফেরেন তিনি।
জীবদ্দশায় সিনেমাটি নিয়ে নানা পরিকল্পনার কথা জানিয়ে ছিলেন অভিনেত্রী। সিনেমাটির জন্য জীবনে প্রথম গান লিখেছিলেন তিনি। সেই গানের সংগীত পরিচালনা করেন আরেক বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। ‘এই তুমি সেই তুমি’ সিনেমার জন্য গানটি গেয়েছেন এ প্রজন্মের সংগীতশিল্পী কোনাল ও ইমরান।
সিনেমাটির জন্য করোনার ভয়কে উপেক্ষা করে শুটিংয়ে অংশ নিয়েছিলেন কবরী। ছিল যথাসময়ে সিনেমাটি মুক্তি দেওয়ার তাড়া। শুটিংও প্রায় শেষ করে এনেছিলেন। সব মিলিয়ে আর মাত্র দুদিন দৃশ্য ধারণ করলেই শেষ হয়ে যেত পুরো সিনেমার শুটিং। তার আকস্মিক মৃত্যু থামিয়ে দিয়ে যায় সবকিছু।
কবরী চলে যাওয়ার দুই বছর পর ২০২৩ সালের শেষের দিকে মায়ের সিনেমার অসম্পূর্ণ নির্মাণকাজ শেষ করেন তাঁর ছেলে শাকের চিশতী। তিনি পরের বছর জানান, মুক্তির পরিকল্পনার কথা। তবে প্রথমে দেশে নয়, বিদেশের কোনো উৎসবে এর প্রথম প্রিমিয়ার করার পরিকল্পনার কথা জানান। এরপর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে। সে সময় চিশতী সমকালকে বলেছিলেন, ‘আম্মুর অসমাপ্ত কাজ শেষ করাই আমার জন্য ছিল বড় চ্যালেঞ্জ। সেটি শেষ করতে পেরেছি। এরপর ডাবিং ও সম্পাদনার কাজও করেছি।
তিনি বলেন, ‘আম্মু মারা যাওয়ার পর নানা জটিলতায় একটু সময় নিয়ে কাজ শেষ করছি। দেশের বাইরে কয়েকটি আন্তর্জাতিক উৎসবে সিনেমাটি জমা দিয়েছি। ওই উৎসবগুলোতে প্রদর্শনী হলে দেশে সিনেমাটি মুক্তি পাবে। তবে দেশে কবে মুক্তি দিতে পারব, সময়টা উল্লেখ এখনই করতে পারছি না। এটি সম্পূর্ণ নির্ভর করে বিদেশে সিনেমার প্রদর্শনীর ওপর।
এরপর কয়েক বছর কেটে গেলেও ‘এই তুমি সেই তুমি’র কোনো আপডেট পাওয়া যায়নি। গতকাল শাকের চিশতীর সঙ্গে সিনেমাটি নিয়ে যোগাযোগ করা হলে তিনি সমকালকে বলেন ‘সিনেমার আন্তর্জাতিক উৎসবে প্রদর্শনীর প্রক্রিয়া এখনও চলছে। সাবটাইটেল যুক্ত করছি। পাশাপাশি দেশেও মুক্তির কথা ভাবছি। ইতোমধ্যে সেন্সরে সিনেমাটি জমা দিয়েছি। আমরা মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত। সেন্সর পেলেই দেশে মুক্তি পাবে সিনেমাটি।