•অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলেই জেল-জরিমানা: কন্টেন্ট ক্রিয়েটরদের জন্যে সংসদে ঘোষণা
•শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট পাচ্ছেন না এমপিরা, সংসদে বাজেট ঘাটতি ও জনস্বার্থে ঐকমত্য
• সংরক্ষিত আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা: সংসদে গেলে জনগণের ভোটেই যাবেন তিনি
• ফতুল্লায় গুদারাঘাটের ইজারা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষঃ আহত ৫
•অনলাইন প্রতারণার নতুন ফাঁদ: ‘বুলসুক’ কোম্পানির বিরুদ্ধে কোটি টাকা পাচারের অভিযোগ, নেপথ্যে তৌহিদ-ইমন গং!
•সিন্ডিকেটের হাতে জনগণকে জিম্মি হতে দেবে না সরকার: বাণিজ্যমন্ত্রী
•গ্রাফিতিতে গুপ্ত লেখা’কে কেন্দ্র করে, চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ
•স্থায়ীভাবে ইরান যুদ্ধ বন্ধের দাবিতে এবার মার্কিন সেনাদের বিক্ষোভ
•বস্ত্র ও পাট খাতে নতুন প্রাণের সঞ্চার, সচল হতে যাচ্ছে বন্ধ মিলগুলোঃ বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
• মনের মানুষ খুঁজতে কক্সবাজার গেলেন হিরো আলম
•পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎকার
•(ঢামেক) ছাত্রী কমন রুম থেকে এপ্রোন ও স্টেথোস্কোপসহ এক ভুয়া শিক্ষার্থীকে আটক
•এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিলো প্রায় ২৫ হাজার শিক্ষার্থী
•মুক্তি পাওয়ার আগেই ২৫০ কোটি টাকা আয় করেছে ‘কিং’ সিনেমা
•এই সপ্তাহেই তৈরি হবে এইচএসসি পরীক্ষার রুটিন : শিক্ষামন্ত্রী
•বাংলাদেশের ‘আলী’ জার্মানিতে পুরস্কার জিতল
•ইতালির রাষ্ট্রদূতের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক: দক্ষ কর্মী নিতে আগ্রহী ইতালি
• যৌন হয়রানি নিয়ে বিরূপ মন্তব্য করে বিপাকে অভিনেত্রী হানসিকা মোতওয়ানি
•ঠাকুরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশে শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা
•মে দিবসে মঞ্চে আসছে আরণ্যকের ‘রাঢ়াঙ’
•অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলেই জেল-জরিমানা: কন্টেন্ট ক্রিয়েটরদের জন্যে সংসদে ঘোষণা
•শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট পাচ্ছেন না এমপিরা, সংসদে বাজেট ঘাটতি ও জনস্বার্থে ঐকমত্য
• সংরক্ষিত আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা: সংসদে গেলে জনগণের ভোটেই যাবেন তিনি
• ফতুল্লায় গুদারাঘাটের ইজারা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষঃ আহত ৫
•অনলাইন প্রতারণার নতুন ফাঁদ: ‘বুলসুক’ কোম্পানির বিরুদ্ধে কোটি টাকা পাচারের অভিযোগ, নেপথ্যে তৌহিদ-ইমন গং!
•সিন্ডিকেটের হাতে জনগণকে জিম্মি হতে দেবে না সরকার: বাণিজ্যমন্ত্রী
•গ্রাফিতিতে গুপ্ত লেখা’কে কেন্দ্র করে, চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ
•স্থায়ীভাবে ইরান যুদ্ধ বন্ধের দাবিতে এবার মার্কিন সেনাদের বিক্ষোভ
•বস্ত্র ও পাট খাতে নতুন প্রাণের সঞ্চার, সচল হতে যাচ্ছে বন্ধ মিলগুলোঃ বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
• মনের মানুষ খুঁজতে কক্সবাজার গেলেন হিরো আলম
•পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎকার
•(ঢামেক) ছাত্রী কমন রুম থেকে এপ্রোন ও স্টেথোস্কোপসহ এক ভুয়া শিক্ষার্থীকে আটক
•এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিলো প্রায় ২৫ হাজার শিক্ষার্থী
•মুক্তি পাওয়ার আগেই ২৫০ কোটি টাকা আয় করেছে ‘কিং’ সিনেমা
•এই সপ্তাহেই তৈরি হবে এইচএসসি পরীক্ষার রুটিন : শিক্ষামন্ত্রী
•বাংলাদেশের ‘আলী’ জার্মানিতে পুরস্কার জিতল
•ইতালির রাষ্ট্রদূতের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক: দক্ষ কর্মী নিতে আগ্রহী ইতালি
• যৌন হয়রানি নিয়ে বিরূপ মন্তব্য করে বিপাকে অভিনেত্রী হানসিকা মোতওয়ানি
•ঠাকুরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশে শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা
•মে দিবসে মঞ্চে আসছে আরণ্যকের ‘রাঢ়াঙ’


আজ থেকে সারা দেশে শুরু হয়েছে হামের গণটিকা কার্যক্রম। শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে এই বিশেষ ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার সকালে জিন্দাপার্কে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির সূচনা করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাপ্তাহিক ছুটি ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে দেশের সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে চলবে এই কার্যক্রম। জানা গেছে, দেশের ১৮ জেলার ৩০টি উপজেলা এবং ৪টি সিটি করপোরেশনসহ বিভিন্ন এলাকায় এই টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। ইতোমধ্যে প্রথম ধাপ শুরু হয়েছে ৫ এপ্রিল, যা চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। দ্বিতীয় ধাপ শুরু হয়েছে ১২ এপ্রিল থেকে, যা চলবে ১২ মে পর্যন্ত।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, সিটি করপোরেশন এলাকায় এই বিশেষ ক্যাম্পেইন চলবে ২০ মে পর্যন্ত। আর দেশের অন্যান্য স্থানে ১২ মে পর্যন্ত টিকাদান কার্যক্রম অব্যাহত থাকবে। তবে যেসব শিশু বর্তমানে জ্বর বা অন্য কোনো অসুস্থতায় ভুগছে, তাদের এই সময়ে টিকা না দিয়ে সুস্থ হওয়ার পর টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো টিকা গ্রহণ করলে হামসহ বিভিন্ন সংক্রামক রোগ থেকে শিশুদের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব। শিশুর সুস্থ ভবিষ্যৎ গড়তে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি (১৯.০৪.২০২৬):১ লাখ ৩০৫ জন শিশুর টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে চুয়াডাঙ্গায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে রবিবার ( ১৯ এপ্রিল) দুপুর ১২টায় এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সম্মেলনের শুরুতে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.হাদী জিয়াউদ্দিন আহমেদ টিকাদান সম্পর্কিত বিস্তারিত তুলে ধরেন। সরকারি ছুটি ব্যতিত সোমবার (২০ এপ্রিল) হতে ৩ সপ্তাহ সকাল ৮টা হতে বিকাল ৫টা পর্যন্ত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন চলবে।
সাংবাদিক সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (এসআইএমও) ডা. ইমরান হাম-রুবেলা সম্পর্কে বিভিন্ন বিষয়াদী তুলে ধরেন।
সম্মেলনে উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা.শামীমা ইয়াসমিন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন ও সাধারণ সম্পাদক শাহ আলম সনি এবং জ্যেষ্ঠ সংবাদকর্মী মানিক আকবর।
সিভিল সার্জন জানান,জেলায় হাম-রুবেলা টিকাদানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৩০৫ জন। আউটরীচ ৯৮০টি ও ৮টি স্হায়ী টিকাদান কেন্দ্রে ৩৪১ জন সরকারি ও বেসরকারি কর্মী ও ১ হাজার ৯৫৮ জন স্বেচ্ছাসেবী এ টিকাদান কাজ বাস্তবায়ন এবং টিকাদান কর্মসূচি ১১৮ জন প্রথম সারির তত্ত্বাবধায়ক তদারকি করবে।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আবদুল্লাহ নামে আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকার তানজিল শেখের ছেলে। এনিয়ে ফরিদপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫ শিশুর মৃত্যু হলো।
শনিবার (১৮ এপ্রিল) সকালে ফরিদপুরের সিভিল সার্জনের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) রাত দুই টার দিকে ওই শিশুর মৃত্যু হয়। বৃহস্পতিবার শারীরিক খারাপ অবস্থা নিয়ে শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয় সুত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে হামের উপসর্গ নিয়ে ওই শিশুটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। ভর্তির সময়ই শিশুটি সংকটাপন্ন ছিল। গুরুত্বের সাথে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। শুক্রবার রাত দুইটার দিকে তার মৃত্যু হয়।
ফরিদপুরের সিভিল সার্জন মাহমুদুল হাসান বলেন, ওই শিশুটি হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়। পরে আমরা ওর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার মহাখালীর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠিয়েছি। তিনি বলেন, যদিও আমরা শিশুটির হামে আক্রান্ত হওয়ার রিপোর্ট পাইনি। তবে উপসর্গ দেখে আমাদের চিকিৎসকরা একে 'ক্লিনিক্যালী হাম' জনিত কারনে মৃত্যু বলে মন্তব্য করেছেন।
গত ২৪ ঘন্টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ফরিদপুর জেনারেল হাসপাতালে এমন উপসর্গ নিয়ে নতুন ১৬ জন রোগী ভর্তি হয়েছেন। এই দুই হাসপাতালে বর্তমানে ৬৩ জন রোগী ভর্তি আছেন। ফরিদপুরসহ আশেপাশের জেলা থেকে ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত আক্রন্ত ৩শ' ৫৭ জন রোগী হাসপাতালে হামের চিকিৎসা নিয়েছেন।
এ পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। একজন ফরিদপুর শহরের বাকি ৪ জনের একজন গোপালগঞ্জের, ২ জন মাদারীপুর জেলার ও ১ জন রাজবাড়ী জেলা থেকে এসে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত ফরিদপুরে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের হাম- রুবেলা টিকা দেয়া হবে।
ওই সময়ে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত সরকারি হাসপাতালের স্থায়ী টিকাদান কেন্দ্রসহ নিজ নিজ এলাকার ইপিআই টিকাদান কেন্দ্রে এ টিকা দেওয়া হবে।
এ উপলক্ষে শনিবার ফরিদপুর জেনারেল হাসপাতালে সাংবাদিকদের অংশগ্রহণে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানান, ক্যম্পেইনের আওতায় জেলার মোট ২ লাখ ৩৯ হাজার ৭শ'৫৫ জন শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
সরকারি হাসপাতালে স্থায়ী টিকাদান কেন্দ্র, ইপিআই টিকাদান কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠান সহ জেলায় মোট ২ হাজার ৬শ' ৯৩ টি কেন্দ্রে হাম-রুবেলার টিকা দানের প্রস্তুতি নেয়া হয়েছে।
এ সময় তিনি বলেন, বর্তমান সময়ে সারাদেশেই হাম এর প্রকোপ দেখা দিয়েছে। প্রাণঘাতি ও মারাত্মক সংক্রামক এই রোগে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। প্রতিরোধ ক্ষমতা কম হওয়ায় এই রোগে আক্রান্ত শিশুদের মৃত্যুর তালিকাও লম্বা হচ্ছে।
তিনি জানান, এক ডোজ হাম-রুবেলা টিকা গ্রহনের ২৮ দিন পর আরেক ডোজ টিকা নেওয়া যাবে। ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুরা পূর্বে হাম এর টিকা পেয়ে থাকলেও এই ক্যাম্পেইনে পুণ:রায় টিকা গ্রহন করবে। এতে কোনো ক্ষতি ছাড়াই অতিরিক্ত ডোজ হিসেবে শিশুকে সুরক্ষা দেবে

বছরে বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম উপসর্গে চিকিৎসা নিয়েছেন ১ হাজার ৩৫০ জন। দেশে হাম উপসর্গে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে ধীরে ধীরে।
বরিশালে হাম উপসর্গে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সোমবার (১৩ এপ্রিল) সকাল থেকে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল পর্যন্ত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দুই শিশুর মৃত্যু হয়। এ নিয়ে বিভাগে হাম উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জনে। হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে হাসপাতালের তিনটি হাম আইসোলেশন কক্ষে মোট ১১৭ জন রোগী ভর্তি রয়েছে।
এর মধ্যে নতুন করে ভর্তি হয়েছেন ৩৬ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫ জন। মৃত শিশুরা হলো- বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ফারুক হাওলাদারের মেয়ে মাহি (২) এবং বরগুনার আমতলী উপজেলার কুকুয়া এলাকার ইমরানের মেয়ে ইরামনী (৭ মাস)। চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত এ হাসপাতালে মোট ৪৭৬ জন হাম উপসর্গে আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় জানিয়েছে, চলতি বছরে বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম উপসর্গে চিকিৎসা নিয়েছেন ১ হাজার ৩৫০ জন।
এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৫৭ জন। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মো. আব্দুল মুনয়েম সাদ ঢাকা পোস্টকে বলেন, হাম উপসর্গে সাম্প্রতিক মৃত্যুগুলো অত্যন্ত দুঃখজনক। বর্তমানে হাসপাতালে ভর্তি অধিকাংশ শিশুই টিকার আওতায় আসেনি। নানা সীমাবদ্ধতা থাকলেও চিকিৎসকরা আন্তরিকভাবে রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছেন।