ঈদুল আজহা উপলক্ষে প্রচারিত ‘মায়া পাখি’ নাটকটি দর্শকমহলে ব্যাপক আলোচনায় এসেছে। গল্প, নির্মাণশৈলী ও অভিনয়ের জন্য নাটকটি প্রশংসিত হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এর কিছু বিষয় নিয়ে সমালোচনা চলছে। নেটিজেনদের একাংশের অভিযোগ নাটকটিতে কর্মজীবী নারীদের নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে।

neha

এই সমালোচনা নিয়ে মুখ খুলেছেন নাটকের কেন্দ্রীয় চরিত্র ‘মায়া’-এর অভিনেত্রী নাজনীন নীহা। তিনি জানান, নাটকে অবাস্তব কিছু দেখানো হয়নি; বাস্তব সমাজের ঘটনাকেই গল্পের প্রয়োজনে তুলে ধরা হয়েছে। এর পেছনে একটি শিক্ষণীয় বার্তাও রয়েছে, তা হলো খারাপ কাজের পরিণতি কখনো ভালো হয় না।

287013249_345386081044814_6987844515389174683_n

নেতিবাচক সমালোচনার পাশাপাশি নাটকটি থেকে প্রচুর ইতিবাচক সাড়াও পাচ্ছেন নীহা। ইউটিউবে প্রকাশের পর থেকেই এটি ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করেছে। এই সাফল্যের জন্য তিনি সহশিল্পী জিয়াউল ফারুক অপূর্ব এবং নির্মাতা জাকারিয়া সৌখিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নীহা জানান, শুটিংয়ের সময় তাঁরা তাঁকে নিয়মিত নির্দেশনা দিয়ে সহযোগিতা করেছেন। নিজেকে এখনো নতুন শিল্পী মনে করা নীহা দর্শকদের এই ভালোবাসাকে আগামীতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা হিসেবে দেখছেন।

প্রাইমটিভি/বিএম