পোশাক নিয়ে কটাক্ষের শিকার পরিচালক কিরণ রাও

ছবি- সংগৃহীত পরিচালক কিরণ রাও
বলিউডের চেনা ফ্যাশন ট্রেন্ড ভেঙে বরাবরই নিজের স্বাচ্ছন্দ্যকে প্রাধান্য দেন জনপ্রিয় প্রযোজক, চিত্রনাট্যকার ও পরিচালক কিরণ রাও। তবে এবার তার এই ভিন্নধর্মী সাজই ডেকে আনলো তীব্র সমালোচনা ও কটাক্ষ।
সম্প্রতি ‘লগান’ সিনেমার ২৫ বছর পূর্তির এক জমকালো অনুষ্ঠানে ছেলে আজাদকে সঙ্গে নিয়ে হাজির হয়েছিলেন কিরণ। গ্ল্যামারাস এই অনুষ্ঠানের জন্য তিনি বেছে নিয়েছিলেন লাল-কালো-সাদা রঙের চেক প্রিন্টের প্যান্ট এবং একটি কালো টি-শার্ট, যার বুকে লেখা ছিল ‘মিলে তোহ সম্পর্ক করে’। তবে সবচেয়ে বেশি নজর কাড়ে ওড়না হিসেবে জড়িয়ে নেওয়া প্যান্টের সাথে ম্যাচিং করা একটি গামছা।

চাকচিক্যহীন এই পোশাকের ছবি নেটপাড়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় নেটিজেনদের ট্রল। কেউ খোঁচা মেরে মন্তব্য করেন, "আমিরের চতুর্থ বিয়েতেও কি এই পোশাকই পরবেন!"আবার কেউ তার পোশাকের ধরন বুঝতে না পেরে লিখেছেন, "কিরণ রাও আসলে কী পরেছেন, কেউ আমাকে বলবেন?" অনেকে আবার এই সাজকে বড় কোনো অনুষ্ঠানের জন্য অনুপযুক্ত বলে মন্তব্য করেছেন। শোবিজ দুনিয়ার প্রচলিত ধারার বাইরে গিয়ে পোশাক বাছাইয়ের কারণে কিরণ রাও প্রশংসার চেয়ে প্রায়শই এমন সমালোচনার মুখোমুখি হন।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








