ত্রিভুজ প্রেমের সিনেমা 'ককটেল ২', প্রশংসায় ভাসছেন শহীদ-কৃতি-রাশমিকা

ছবিঃ সংগৃহীত শহীদ-কৃতি-রাশমিকা
মুক্তির আগে থেকেই বেশ চর্চায় ছিল পরিচালক হোমি আদাজানিয়ার নতুন রোমান্টিক ড্রামা ‘ককটেল ২’। তবে শুক্রবার (১৯ জুন) প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই সিনেমাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শক ও সমালোচকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
২০১২ সালের ব্লকবাস্টার ‘ককটেল’ সিনেমার দীর্ঘ ১৪ বছর পর মুক্তি পাওয়া এই সিক্যুয়েলে মূল আকর্ষণ ছিল শহীদ কাপুর, কৃতি শ্যানন ও রাশমিকা মান্দানার নতুন ত্রয়ী জুটি। সিনেমাটির আবেগঘন মুহূর্তগুলো দর্শকদের ছুঁয়ে গেলেও অভিনয়ের দিক থেকে সবাইকে ছাপিয়ে গেছেন কৃতি শ্যানন। নেটিজেনদের একাংশ এটিকে কৃতির ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ বলে অভিহিত করেছেন। অনেকের মতে, পর্দায় কৃতির শক্তিশালী উপস্থিতি দক্ষিণী তারকা রাশমিকা মান্দানাকে পুরোপুরি ম্লান করে দিয়েছে। এমনকি এই সিনেমায় রাশমিকার চরিত্রটিকে অনেকের কাছে অপ্রয়োজনীয়ও মনে হয়েছে। অন্যদিকে, শহীদ কাপুরের অন-স্ক্রিন রসায়ন প্রশংসিত হলেও কিছু জায়গায় তার অভিনয় ‘অতিরঞ্জিত’ লেগেছে দর্শকদের কাছে।

তবে দর্শকদের এই মিশ্র প্রতিক্রিয়ার মাঝেও সিনেমার বিজনেস অ্যানালিস্ট তরণ আদর্শ ‘ককটেল ২’ নিয়ে ইতিবাচক পর্যালোচনা করেছেন। তার মতে, সিনেমাটি ভিন্ন স্বাদের এবং এটি দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পেরেছে। বিশেষ করে ছবির গান, চিত্রনাট্য এবং অভিনয় পুরো সিনেমাটিকে আরও সমৃদ্ধ করেছে বলে তিনি জানান।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









