ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নীহার বিয়ে ও বাগদান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে শোরগোল শুরু হয়েছে। সোমবার নিজের ফেসবুক প্রোফাইলে রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করে ‘এঙ্গেজড’ লেখেন তিনি। এরপর থেকেই নেটিজেন ও ভক্তদের মনে প্রশ্ন জেগেছে—তবে কি গোপনে বাগদান সেরে নিলেন এই অভিনেত্রী?

Untitled-1-6a425373a5bec

পোস্টের কমেন্ট বক্সে ভক্তদের শুভেচ্ছা ও কৌতূহলী প্রশ্নের বন্যা বয়ে গেলেও নীহা এ বিষয়ে সম্পূর্ণ নীরব। এমনকি মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন কেটে দেন। তবে তার ঘনিষ্ঠ একটি সূত্রের দাবি, বাগদানের খবরটি সঠিক নয়।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে হলুদ মাখা দুটি হাতের ছবি পোস্ট করে প্রথমবার বিয়ের গুঞ্জনের জন্ম দিয়েছিলেন নীহা। সে সময় অবশ্য তিনি স্পষ্ট জানান, ওটি নাটকের দৃশ্য ছিল। কিন্তু এবার সরাসরি রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করায় রহস্য আরও ঘনীভূত হয়েছে। এটি বাস্তব জীবনের কোনো নতুন অধ্যায়, নাকি কোনো নাটকের প্রচারণার অংশ—তা এখনো স্পষ্ট নয়।

142_1782723792

২০২৩ সালে ‘লাভ সেমিস্টার’ নাটক দিয়ে ক্যারিয়ার শুরু করে অল্প সময়েই দারুণ জনপ্রিয়তা পান নীহা। তার অভিনীত ‘একটা তুমি লাগবে’, ‘মেঘবালিকা’, ও সবশেষ ঈদে মুক্তি পাওয়া ‘মায়াপাখি’ নাটকগুলো বেশ প্রশংসিত হয়েছে। সত্যি কি নীহা বাগদান করেছেন, নাকি ভক্তদের আরও অপেক্ষা করতে হবে তা সময়ই বলে দেবে। সবশেষ গত ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে ‘মায়াপাখি’ নাটক।

প্রাইমটিভি/বিএম