অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে এবারের বাজেটে ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১০ জুন) দুপুরে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা জানান। 

প্রধানমন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণে নতুন ব্যবস্থা নেওয়া হয়েছে। কেউ বিদেশি বিনিয়োগ নিয়ে আসতে পারলে দেড় শতাংশ কমিশন দিবে সরকার। 


সংরক্ষিত নারী সদস্যদের দায়িত্ব দেওয়ার প্রশ্নে সংসদীয় নেতা বলেন, দেশের সম-উন্নয়নে বিশ্বাসী সরকার। সুতরাং, সরকার দলীয় সদস্যরা নিজ আসনের যেভাবে উন্নয়ন তদারকি করবেন; বিরোধী দলের সদস্যরাও সমসুযোগ ও বরাদ্দ পাবেন। 

 প্রাইমটিভি/এমএইচ