জামায়াতে ইসলামী বাংলাদেশকে আওয়ামী লীগের মতো আচরণ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খান। তিনি অভিযোগ করেন, দলটি বারবার “ভিকটিম কার্ড” খেলার চেষ্টা করছে।

শনিবার (১৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

রাশেদ খাঁন তার পোস্টে লেখেন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান একটি বিধবা নারীকে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ করে তাকে ভ্রূণ নষ্ট করতে বাধ্য করেছেন বলে অভিযোগ রয়েছে। পরে ওই নারীকে বিয়ে না করে “গুমের নাটক” সাজানো হয় বলেও তিনি দাবি করেন।

তিনি আরও লেখেন, এরপর সরকারকে দোষারোপ করে শিবির মিছিল করেছে এবং দাবি করেছে সরকার নাকি গুমের সংস্কৃতিতে ফিরে গেছে।

বিএনপি নেতা আরও বলেন, বিরোধী দলীয় নেতা এবং জামায়াতের আমির শফিকুর রহমান যে বিবৃতি দিয়েছেন, তা নিয়েও তিনি বিস্ময় প্রকাশ করেছেন। তার দাবি, শিবির নেতা জিসান অপহরণের শিকার হয়েছেন—এমন বক্তব্যও এসেছে।

রাশেদ খাঁন বলেন, “গুম বড় ধরনের অপরাধ, তবে গুমের নাটক সাজানোও সমান অপরাধ। তাই এ ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত।”

তিনি আরও মন্তব্য করেন, বর্তমানে জামায়াত-শিবির আওয়ামী লীগের মতো “জালিম” চরিত্রে পরিণত হচ্ছে বলে মনে করেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, ভবিষ্যতে যারা আওয়ামী লীগের মতো আচরণ করবে, জনগণ তাদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নেবে।

প্রাইমটিভি/কেআর