জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর দক্ষিণের আংশিক আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে ইসহাক সরকারকে আহ্বায়ক এবং ইঞ্জিনিয়ার এস এম শাহরিয়ারকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

আহ্বায়ক ইসহাক সরকার: তিনি বিএনপি থেকে বহিষ্কৃত যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। বিপুল সংখ্যক কর্মী-সমর্থক নিয়ে তিনি সম্প্রতি আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করেন। উল্লেখ্য, গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৭ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

তিনি ঢাকা-৫ আসনে এনসিপির মনোনীত প্রার্থী ছিলেন। রাজনীতির পাশাপাশি তিনি জাতীয় নাগরিক কমিটির প্রতিষ্ঠাতা কমিটির যুগ্ম মুখ্য সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টি গঠিত হলে তিনি কেন্দ্রীয় কমিটির দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠকের দায়িত্ব পালন করেন।