•অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলেই জেল-জরিমানা: কন্টেন্ট ক্রিয়েটরদের জন্যে সংসদে ঘোষণা
•শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট পাচ্ছেন না এমপিরা, সংসদে বাজেট ঘাটতি ও জনস্বার্থে ঐকমত্য
• সংরক্ষিত আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা: সংসদে গেলে জনগণের ভোটেই যাবেন তিনি
• ফতুল্লায় গুদারাঘাটের ইজারা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষঃ আহত ৫
•অনলাইন প্রতারণার নতুন ফাঁদ: ‘বুলসুক’ কোম্পানির বিরুদ্ধে কোটি টাকা পাচারের অভিযোগ, নেপথ্যে তৌহিদ-ইমন গং!
•সিন্ডিকেটের হাতে জনগণকে জিম্মি হতে দেবে না সরকার: বাণিজ্যমন্ত্রী
•গ্রাফিতিতে গুপ্ত লেখা’কে কেন্দ্র করে, চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ
•স্থায়ীভাবে ইরান যুদ্ধ বন্ধের দাবিতে এবার মার্কিন সেনাদের বিক্ষোভ
•বস্ত্র ও পাট খাতে নতুন প্রাণের সঞ্চার, সচল হতে যাচ্ছে বন্ধ মিলগুলোঃ বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
• মনের মানুষ খুঁজতে কক্সবাজার গেলেন হিরো আলম
•পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎকার
•(ঢামেক) ছাত্রী কমন রুম থেকে এপ্রোন ও স্টেথোস্কোপসহ এক ভুয়া শিক্ষার্থীকে আটক
•এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিলো প্রায় ২৫ হাজার শিক্ষার্থী
•মুক্তি পাওয়ার আগেই ২৫০ কোটি টাকা আয় করেছে ‘কিং’ সিনেমা
•এই সপ্তাহেই তৈরি হবে এইচএসসি পরীক্ষার রুটিন : শিক্ষামন্ত্রী
•বাংলাদেশের ‘আলী’ জার্মানিতে পুরস্কার জিতল
•ইতালির রাষ্ট্রদূতের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক: দক্ষ কর্মী নিতে আগ্রহী ইতালি
• যৌন হয়রানি নিয়ে বিরূপ মন্তব্য করে বিপাকে অভিনেত্রী হানসিকা মোতওয়ানি
•ঠাকুরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশে শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা
•মে দিবসে মঞ্চে আসছে আরণ্যকের ‘রাঢ়াঙ’

সময়ের আলোচিত অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। নামের মতোই ক্যারিয়ারজুড়ে একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন ছোট পর্দার এই জনপ্রিয় মুখ। অভিনয়ের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক ইস্যুতেও সরব এই অভিনেত্রী। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের উত্তাল সময়ে যেসব তারকা সাধারণ মানুষের পক্ষে, দেশের পক্ষে অবস্থান নিয়েছিলেন, তাদের অন্যতম ছিলেন চমক। ফ্যাসিবাদের বিরুদ্ধে সরব কণ্ঠ, আর ছাত্র-জনতার আন্দোলনে সাহসী উপস্থিতি তাকে এনে দেয় নতুন পরিচিতি।
এবার সেই চমক কে দেখা যাচ্ছে নতুন এক ভূমিকায়। আসন্ন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনকে ঘিরে যখন চলছে নানা আলোচনা, তখনই রাজনীতির ময়দানে নিজের অবস্থান জানান দিলেন তিনি। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করা বিএনপি গুরুত্বপূর্ণ অবদান রাখা নারীদের প্রাধান্য দিতে পারে এমন গুঞ্জনের মধ্যেই সামনে আসে চমকের নাম। সম্প্রতি একটি ভাইরাল ভিডিও ফুটেজ থেকে জানা যায়, কুষ্টিয়া থেকে সংরক্ষিত নারী আসনে নির্বাচনে অংশ নিতে চান চমক। সেই লক্ষ্যেই তিনি বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ সময় দলটির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করেন তিনি।
চমকের ভাষায়, তার মোবাইল নম্বর রাখা হয়েছে এবং তাকে জিজ্ঞেস করা হয়েছে তিনি বিএনপিকে সার্ভ করতে চান কিনা। জবাবে তিনি জানিয়েছেন, সবার আগে তিনি দেশকে সার্ভ করতে চান। তবে বিএনপি যদি তাকে সেই প্ল্যাটফর্ম দেয়, তাহলে দলটির হয়েও কাজ করতে প্রস্তুত তিনি। নিজের মনোনয়ন নিয়ে বেশ আশাবাদী এই অভিনেত্রী। অভিনয় থেকে রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, কুষ্টিয়াকে কেন্দ্র করে কাজ করতে চান তিনি। তার লক্ষ্য, বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরা।
বিশেষ করে লালন মেলাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চান চমক। তার বিশ্বাস, এমনভাবে আয়োজন করা সম্ভব যাতে বিশ্বজুড়ে মানুষ অপেক্ষা করে থাকে লালন মেলার জন্য। যদিও বিষয়টি নিয়ে এখনো বিস্তারিত কিছু প্রকাশ্যে আসেনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, নতুন যাত্রা শুরু করেছেন এবং শিগগিরই বিস্তারিত জানাবেন। এখন দেখার বিষয়, বিএনপি এই নতুন মুখগুলোকে কতটা মূল্যায়ন করে এবং আসন্ন নির্বাচন কতটা নতুনত্ব ও বৈচিত্র্য নিয়ে হাজির হয়।

দেশে চলমান তীব্র জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে সরকারের তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, একদিকে মানুষ জ্বালানির জন্য হাহাকার করছে, অন্যদিকে সরকার দায় এড়াতে সাধারণ মানুষকে ‘তেল চোর’ সাজানোর অপচেষ্টা চালাচ্ছে।
শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর মগবাজারে আয়োজিত জামায়াতের জেলা আমির সম্মেলনের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। জামায়াত উল্লেখ করে বলেন, যুদ্ধ পরিস্থিতির দোহাই দিয়ে দেশে জ্বালানি সংকট প্রকট করা হয়েছে। অথচ জাতীয় সংসদে জ্বালানিমন্ত্রী দাবি করছেন দেশে জ্বালানির কোনো সংকট নেই। মন্ত্রীর এই বক্তব্যের কড়া সমালোচনা করে ডা. শফিকুর রহমান আরও বলেন —আগামী দুই মাসের জ্বালানি মজুদে যদি কোনো সংকট না থাকে, তবে পাম্পে অপেক্ষারত কিলোমিটারের পর কিলোমিটার মোটরসাইকেলের লাইন কেন? মানুষ কি শখ করে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকছে?
সরকারের পক্ষ থেকে মজুতদারদের দায়ী করার সমালোচনা করে তিনি উল্লেখ করেন, কষ্ট করে তেল সংগ্রহকারী মানুষকে এখন তেল চোর বানানো হচ্ছে। কিন্তু আসল চোর কারা, তা জনগণ ভালো করেই জানে। কার বসতঘর বা গোয়ালঘর থেকে তেলের ড্রাম উদ্ধার হচ্ছে, তা কারো অজানা নয়। ডা. শফিকুর রহমান সরকারের এই নীতিকে জনবিরোধী আখ্যা দিয়ে বলেন, সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে সরকার কার্যকর পদক্ষেপ না নিয়ে উল্টো বিভ্রান্তিকর বয়ান তৈরি করছে। এছাড়াও জ্বালানি সংকটের প্রভাবে লোডশেডিং এবং পরিবহন খরচ বৃদ্ধির বিষয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন।

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে আগামীকাল শুক্রবার (১৭ এপ্রিল) থেকে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু করতে যাচ্ছে বিএনপি। বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সংরক্ষিত মহিলা আসনের জন্য অসংখ্য যোগ্য প্রার্থী ইতোমধ্যে আবেদনপত্র জমা দিয়েছেন। প্রার্থীদের যোগ্যতা ও দলের প্রতি অবদান বিবেচনায় এবং দল থেকে মূল্যায়নের লক্ষ্যে গঠিত মনোনয়ন বোর্ড, আগামী শুক্রবার ও শনিবার বিকেল ৩টা থেকে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎকার গ্রহণ শুরু করবে।
সুশৃঙ্খল করতে সাক্ষাৎকার প্রক্রিয়াকে বিভাগ অনুযায়ী দুই দিনে ভাগ করা হয়েছে:
শুক্রবার (১৭ এপ্রিল): রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে, এবং
শনিবার (১৮ এপ্রিল): চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
দুই দিনব্যাপী নির্বাচনী এই বোর্ডের সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় দলের নীতিনির্ধারণী ফোরাম তথা স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত থাকবেন।
রুহুল কবির রিজভী জানান, দলের প্রতি আনুগত্য এবং সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা রাখা নারীদেরই প্রাধান্য দেওয়া হবে। সংসদীয় প্রক্রিয়ায় দীর্ঘদিন পর দলকে আরও জোরালো করার লক্ষে এই মনোনয়ন প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বের সঙ্গে সম্পন্ন করা হবে। সংবাদ সম্মেলনে প্রার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে গুলশান কার্যালয়ে উপস্থিত থাকার জন্য দলের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।