• সংরক্ষিত আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা: সংসদে গেলে জনগণের ভোটেই যাবেন তিনি
• ফতুল্লায় গুদারাঘাটের ইজারা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষঃ আহত ৫
•অনলাইন প্রতারণার নতুন ফাঁদ: ‘বুলসুক’ কোম্পানির বিরুদ্ধে কোটি টাকা পাচারের অভিযোগ, নেপথ্যে তৌহিদ-ইমন গং!
•সিন্ডিকেটের হাতে জনগণকে জিম্মি হতে দেবে না সরকার: বাণিজ্যমন্ত্রী
•গ্রাফিতিতে গুপ্ত লেখা’কে কেন্দ্র করে, চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ
•স্থায়ীভাবে ইরান যুদ্ধ বন্ধের দাবিতে এবার মার্কিন সেনাদের বিক্ষোভ
•বস্ত্র ও পাট খাতে নতুন প্রাণের সঞ্চার, সচল হতে যাচ্ছে বন্ধ মিলগুলোঃ বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
• মনের মানুষ খুঁজতে কক্সবাজার গেলেন হিরো আলম
•পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎকার
•(ঢামেক) ছাত্রী কমন রুম থেকে এপ্রোন ও স্টেথোস্কোপসহ এক ভুয়া শিক্ষার্থীকে আটক
•এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিলো প্রায় ২৫ হাজার শিক্ষার্থী
•মুক্তি পাওয়ার আগেই ২৫০ কোটি টাকা আয় করেছে ‘কিং’ সিনেমা
•এই সপ্তাহেই তৈরি হবে এইচএসসি পরীক্ষার রুটিন : শিক্ষামন্ত্রী
•বাংলাদেশের ‘আলী’ জার্মানিতে পুরস্কার জিতল
•ইতালির রাষ্ট্রদূতের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক: দক্ষ কর্মী নিতে আগ্রহী ইতালি
• যৌন হয়রানি নিয়ে বিরূপ মন্তব্য করে বিপাকে অভিনেত্রী হানসিকা মোতওয়ানি
•ঠাকুরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশে শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা
•মে দিবসে মঞ্চে আসছে আরণ্যকের ‘রাঢ়াঙ’
•অস্ত্র রপ্তানি উন্মুক্ত করল জাপান: যুদ্ধজাহাজ ও ক্ষেপণাস্ত্র যাচ্ছে ১৭ দেশে
•সবচেয়ে বেশি বয়সী মুরগির স্বীকৃতি পেলো ‘গার্টি’

আজ (১৬ই এপ্রিল) সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী। তিন দিনব্যাপী একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ফোরামে অংশ নিতে তার এ সফর শুরু হয়।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, এই ফোরামে বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে অংশগ্রহণের পাশাপাশি বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন তিনি। আলোচনায় গুরুত্ব পাবে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ এবং আন্তর্জাতিক সম্পর্ক জোরদারের বিষয়গুলো। ফোরামে অংশগ্রহণ শেষে পররাষ্ট্রমন্ত্রী যাবেন ব্রাসেলসে। সেখানে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ‘কমপ্রিহেনসিভ পার্টনারশিপ অ্যান্ড কো-অপারেশন’(Comprehensive Partnership and Cooperation - PCA) শীর্ষক একটি গুরুত্বপূর্ণ ফ্রেমওয়ার্ক চুক্তির স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার।
বিশ্লেষকরা বলছেন, এই চুক্তি বাস্তবায়িত হলে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং রাজনৈতিক সহযোগিতা আরও একধাপ এগিয়ে যাবে। এদিকে সফর শেষে দেশে ফেরার পথে তিনি যাত্রাবিরতি করবেন আদ্দিস আবাবাতে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে তার।
সরকারের প্রত্যাশা, এই সফরের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হবে।

বিশ্ববাজারে জ্বালানি তেল, গ্যাস ও সারের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় দেশের অর্থনীতি নতুন করে বড় চাপের মুখে পড়েছে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিকে এই সংকটের প্রধান কারণ হিসেবে দেখছে সরকার।
অর্থ মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক অবস্থানপত্র অনুযায়ী, এই পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে ৩০০ কোটি মার্কিন ডলার বৈদেশিক ঋণ চাওয়া হচ্ছে। এই অর্থ আগামী চার মাসের জ্বালানি, সার ও খাদ্য আমদানি ব্যয় মেটাতে ব্যবহার করা হবে। সরকারি হিসাবে শুধু ভর্তুকি খাতেই অতিরিক্ত প্রয়োজন পড়ছে প্রায় ৩৮ হাজার ৫৪২ কোটি টাকা। ফলে মোট ভর্তুকির চাপ দাঁড়াবে প্রায় ৯৭ হাজার ৫৪২ কোটি টাকায়, যা বাজেট বরাদ্দের তুলনায় অনেক বেশি। এতে বাজেট ঘাটতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর নতুন চাপ তৈরি হয়েছে।
অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, প্রস্তাবিত এই ঋণ বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখা, জ্বালানি ও সার আমদানি নিশ্চিত করা এবং বাজারে মূল্যবৃদ্ধির চাপ নিয়ন্ত্রণে সহায়তা করবে। সূত্র অনুযায়ী, সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে ডিজেলের দাম প্রায় আড়াই গুণ, এলএনজির দাম দ্বিগুণ এবং সারের দাম প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে। এর ফলে আমদানি ব্যয় দ্রুত বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যায়, রিজার্ভও আবার চাপের মুখে পড়েছে এবং মার্চে তা কমে প্রায় ২ হাজার ৯০০ কোটি ডলারে নেমে এসেছে।
অর্থনীতিবিদরা বলছেন, বৈশ্বিক সংঘাত দীর্ঘায়িত হলে এর প্রভাব আরও গভীর হবে এবং তা মূল্যস্ফীতি, আমদানি ব্যয় ও সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে। তবে অর্থ মন্ত্রণালয় বলছে, উন্নয়ন সহযোগীদের সঙ্গে আলোচনা চলছে এবং বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার প্রস্তুতি নেওয়া হচ্ছে।