•অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলেই জেল-জরিমানা: কন্টেন্ট ক্রিয়েটরদের জন্যে সংসদে ঘোষণা
•শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট পাচ্ছেন না এমপিরা, সংসদে বাজেট ঘাটতি ও জনস্বার্থে ঐকমত্য
• সংরক্ষিত আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা: সংসদে গেলে জনগণের ভোটেই যাবেন তিনি
• ফতুল্লায় গুদারাঘাটের ইজারা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষঃ আহত ৫
•অনলাইন প্রতারণার নতুন ফাঁদ: ‘বুলসুক’ কোম্পানির বিরুদ্ধে কোটি টাকা পাচারের অভিযোগ, নেপথ্যে তৌহিদ-ইমন গং!
•সিন্ডিকেটের হাতে জনগণকে জিম্মি হতে দেবে না সরকার: বাণিজ্যমন্ত্রী
•গ্রাফিতিতে গুপ্ত লেখা’কে কেন্দ্র করে, চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ
•স্থায়ীভাবে ইরান যুদ্ধ বন্ধের দাবিতে এবার মার্কিন সেনাদের বিক্ষোভ
•বস্ত্র ও পাট খাতে নতুন প্রাণের সঞ্চার, সচল হতে যাচ্ছে বন্ধ মিলগুলোঃ বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
• মনের মানুষ খুঁজতে কক্সবাজার গেলেন হিরো আলম
•পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎকার
•(ঢামেক) ছাত্রী কমন রুম থেকে এপ্রোন ও স্টেথোস্কোপসহ এক ভুয়া শিক্ষার্থীকে আটক
•এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিলো প্রায় ২৫ হাজার শিক্ষার্থী
•মুক্তি পাওয়ার আগেই ২৫০ কোটি টাকা আয় করেছে ‘কিং’ সিনেমা
•এই সপ্তাহেই তৈরি হবে এইচএসসি পরীক্ষার রুটিন : শিক্ষামন্ত্রী
•বাংলাদেশের ‘আলী’ জার্মানিতে পুরস্কার জিতল
•ইতালির রাষ্ট্রদূতের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক: দক্ষ কর্মী নিতে আগ্রহী ইতালি
• যৌন হয়রানি নিয়ে বিরূপ মন্তব্য করে বিপাকে অভিনেত্রী হানসিকা মোতওয়ানি
•ঠাকুরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশে শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা
•মে দিবসে মঞ্চে আসছে আরণ্যকের ‘রাঢ়াঙ’

দীর্ঘদিনের সংঘাত ও বৈরিতার অবসান ঘটিয়ে এক ঐতিহাসিক কূটনৈতিক আলোচনার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে লেবানন ও ইসরায়েল। চলমান যুদ্ধ পরিস্থিতির স্থায়ী সমাধানে আজ বৃহস্পতিবার লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন-এর সঙ্গে ফোনালাপ করতে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভার সদস্য গালিয়া গামলিয়েল আজ এ তথ্য নিশ্চিত করেছেন।
হোয়াইট হাউসের প্রচণ্ড চাপের মুখে ইসরায়েল শেষ পর্যন্ত যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হচ্ছে। বুধবার রাতে নেতানিয়াহুর নিরাপত্তা মন্ত্রিসভা এ নিয়ে জরুরি বৈঠকও করেছে। মন্ত্রী গালিয়া গামলিয়েল রেডিওকে বলেন, এত বছরের বিচ্ছিন্নতার পর দুই দেশের মধ্যে এই কথোপকথন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আশা করা যায়, এই পদক্ষেপ দুই দেশ’কে একটি সমৃদ্ধ ভবিষ্যতের দিকে নিয়ে যাবে।
যদিও লেবাননের প্রেসিডেন্টের কার্যালয়ের পক্ষ থেকে শুরুতে এমন কোনো যোগাযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে বিভিন্ন সংবাদমাধ্যম বলছে, এর নেপথ্যে বড় ধরনের রাজনৈতিক সমঝোতা চলছে। এই ফোনালাপ সফল হলে মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে এক যুগান্তকারী মোড় হিসেবে তা চিহ্নিত হবে।
এই আলোচনার প্রেক্ষাপট তৈরি হয় মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে। গত বুধবার (১৫ এপ্রিল) নিজের প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল'-এ ট্রাম্প লিখেছিলেন, "ইসরায়েল ও লেবাননের নেতারা আগামীকাল (বৃহস্পতিবার) আলোচনায় বসবেন।" এরপরই আন্তর্জাতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি প্রধানমন্ত্রী এবং লেবাননের প্রেসিডেন্টের সাথে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই ত্রিপক্ষীয় ফোনালাপে যুক্ত হতে পারেন।

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় টাস্কফোর্সের বিশেষ অভিযানে অবৈধভাবে তেল মজুতের দায়ে দুজনকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালতের দায়িত্ব পালন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন। অভিযানে উপস্থিত ছিলেন ৫৮ বিজিবির সহকারী পরিচালক ইমদাদুর রহমান ও জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান সেখ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বালিহুদা বাজারে অভিযান চালানো হয়। এসময় আতিয়ার রহমানের একটি মুদি দোকানে তল্লাশি করে অবৈধভাবে মজুত রাখা ৫ লিটার ডিজেল উদ্ধার করা হয়। পরবর্তীতে পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর ৪ ধারা লঙ্ঘনের অপরাধে একই আইনের ২০ ধারায় তাকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
এদিকে একই অভিযানে পিয়াস ফিলিং স্টেশনেও অনিয়মের প্রমাণ পাওয়া যায়। সেখানে দায়িত্বরত ম্যানেজার নজরুল ইসলাম অবৈধভাবে তেল মজুত করার অভিযোগে অভিযুক্ত হন। তাকে পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর সংশ্লিষ্ট ধারায় ৭ দিনের কারাদণ্ড এবং ২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন বলেন, অবৈধ মজুত ও কৃত্রিম সংকট সৃষ্টি রোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
আজ অভিযানে পিয়াস ফিলিং স্টেশনের ম্যানেজার নজরুল ইসলামকে ২ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের জেল দেওয়া হয়েছে। আর আতিয়ার রহমান নামের একজনকে ৫ দিনের কারাদণ্ড দেয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি তেলের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে এবং বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে।