•অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলেই জেল-জরিমানা: কন্টেন্ট ক্রিয়েটরদের জন্যে সংসদে ঘোষণা
•শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট পাচ্ছেন না এমপিরা, সংসদে বাজেট ঘাটতি ও জনস্বার্থে ঐকমত্য
• সংরক্ষিত আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা: সংসদে গেলে জনগণের ভোটেই যাবেন তিনি
• ফতুল্লায় গুদারাঘাটের ইজারা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষঃ আহত ৫
•অনলাইন প্রতারণার নতুন ফাঁদ: ‘বুলসুক’ কোম্পানির বিরুদ্ধে কোটি টাকা পাচারের অভিযোগ, নেপথ্যে তৌহিদ-ইমন গং!
•সিন্ডিকেটের হাতে জনগণকে জিম্মি হতে দেবে না সরকার: বাণিজ্যমন্ত্রী
•গ্রাফিতিতে গুপ্ত লেখা’কে কেন্দ্র করে, চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ
•স্থায়ীভাবে ইরান যুদ্ধ বন্ধের দাবিতে এবার মার্কিন সেনাদের বিক্ষোভ
•বস্ত্র ও পাট খাতে নতুন প্রাণের সঞ্চার, সচল হতে যাচ্ছে বন্ধ মিলগুলোঃ বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
• মনের মানুষ খুঁজতে কক্সবাজার গেলেন হিরো আলম
•পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎকার
•(ঢামেক) ছাত্রী কমন রুম থেকে এপ্রোন ও স্টেথোস্কোপসহ এক ভুয়া শিক্ষার্থীকে আটক
•এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিলো প্রায় ২৫ হাজার শিক্ষার্থী
•মুক্তি পাওয়ার আগেই ২৫০ কোটি টাকা আয় করেছে ‘কিং’ সিনেমা
•এই সপ্তাহেই তৈরি হবে এইচএসসি পরীক্ষার রুটিন : শিক্ষামন্ত্রী
•বাংলাদেশের ‘আলী’ জার্মানিতে পুরস্কার জিতল
•ইতালির রাষ্ট্রদূতের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক: দক্ষ কর্মী নিতে আগ্রহী ইতালি
• যৌন হয়রানি নিয়ে বিরূপ মন্তব্য করে বিপাকে অভিনেত্রী হানসিকা মোতওয়ানি
•ঠাকুরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশে শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা
•মে দিবসে মঞ্চে আসছে আরণ্যকের ‘রাঢ়াঙ’

জ্বালানিসংকটের কারণে দেশের রপ্তানিমুখী তৈরি পোশাক খাতে উৎপাদন সক্ষমতা ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমে গেছে এমন দাবি করেছেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান।
তিনি জানান, চাহিদামতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ না থাকায় কারখানাগুলোতে স্বাভাবিক উৎপাদন ব্যাহত হচ্ছে। বিশেষ করে গাজীপুর ও আশুলিয়া শিল্পাঞ্চলে লোডশেডিংয়ের কারণে জেনারেটর চালাতে হচ্ছে, কিন্তু পর্যাপ্ত ডিজেল না পাওয়ায় উৎপাদন ও পণ্য শিপমেন্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ও প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সঙ্গে বৈঠকে এসব কথা তুলে ধরেন বিজিএমইএর নেতারা।
বিজিএমইএর সভাপতি আরও বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা ফিরতে শুরু করলেও মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি নতুন করে চ্যালেঞ্জ তৈরি করেছে। জ্বালানির সংকট, কাঁচামালের মূল্যবৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ায় উৎপাদন ব্যয়ও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। বর্তমান পরিস্থিতি মোকাবিলায় দ্রুত ডিজেল সরবরাহ নিশ্চিত, ছোট ও মাঝারি শিল্পে জরুরি গ্যাস সংযোগ, এবং আমদানি করা জ্বালানির ওপর কর ও ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি।
এছাড়া পরিবেশবান্ধব শিল্পায়নের অংশ হিসেবে সোলার পিভি সিস্টেমের যন্ত্রপাতি আমদানিতে শুল্ক কমানোর প্রস্তাবও দেওয়া হয়েছে। বৈঠকে মন্ত্রী ও প্রতিমন্ত্রী বিজিএমইএর প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। একই সঙ্গে জরুরি ভিত্তিতে ফিলিং স্টেশন থেকে ডিজেল সরবরাহের বিষয়ে প্রয়োজনীয় অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানানো হয়।

"এসো হে বৈশাখ, এসো এসো
তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষুকে দাও উড়ায়ে"
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর এই আহ্বান যেন আজও প্রতিধ্বনিত হচ্ছে বাংলার আকাশে-বাতাসে। পুরনো জীর্ণতা, ক্লান্তি আর গ্লানি মুছে দিয়ে নতুনের বার্তা নিয়ে এসেছে বাংলা নববর্ষ ১৪৩৩।
নতুন বছরের প্রথম প্রভাতে সেজে উঠেছে পুরো বাংলাদেশ। ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি, এমনকি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষও মিলিত হয়েছেন এক আনন্দ উৎসবে। পুরনোকে পেছনে ফেলে, নতুন স্বপ্ন আর সম্ভাবনাকে বরণ করে নিচ্ছে সবাই। প্রকৃতিও যেন আজ নতুন রূপে ধরা দিয়েছে। গাছে গাছে কচি পাতার সবুজ রঙিন ফুলের সমারোহ আর পাখির কূজন, সব মিলিয়ে প্রকৃতি যেন নিজেই বলে দিচ্ছে আজ পহেলা বৈশাখ।
গ্রামের পথে-প্রান্তরে বসেছে বৈশাখী মেলা। শহরের অলিগলি থেকে শুরু করে বড় বড় সড়ক সবখানেই উৎসবের আমেজ। দোকানে দোকানে চলছে হালখাতা, পুরনো হিসাব বন্ধ করে নতুন করে ব্যবসার সূচনা। অনেকে পরেছেন নতুন পোশাক লাল-সাদা-সবুজ রঙে রাঙানো আনন্দের বহিঃপ্রকাশ। কপত-কপতিরা মিলিয়ে পোশাক পরে আড্ডা ও প্রেমে মশগুল হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান, টিএসসি কিংবা রমনার আঙিনায়। আর ফুলের ব্যাবসায় ব্যাস্ততার ছাপ পড়েছে শাহাবাগের ফুল বিক্রেতাদের মাঝেও।
তবে এই দিনটি শুধু একটি নতুন বছরের শুরু নয়। এর সঙ্গে জড়িয়ে আছে বাঙালির হাজার বছরের ইতিহাস, সংস্কৃতি আর ঐতিহ্য। ঢাকায় বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নাম ছায়ানট। ষাটের দশক থেকে রমনার বটমূলে তাদের আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠান আজ একটি জাতীয় ঐতিহ্যে পরিণত হয়েছে। রমনা বটমূলের এই আয়োজনকে ঘিরেই ধীরে ধীরে নববর্ষের উৎসব ছড়িয়ে পড়ে পুরো রাজধানীতে। সোহরাওয়ার্দী উদ্যান, শাহবাগ, বাংলা একাডেমি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে।
বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে আয়োজিত ‘মঙ্গল শোভাযাত্রা’ এখন নববর্ষের সবচেয়ে আকর্ষণীয় অনুষঙ্গ। লোকজ ঐতিহ্যের প্রতীক পাপেট, বাঘের প্রতিকৃতি আর পুরনো বাদ্যযন্ত্রের মাধ্যমে তুলে ধরা হয় বাঙালির শিকড়ের গল্প। এই মঙ্গল শোভাযাত্রা ২০১৬ সালের ৩০ নভেম্বর ইউনেস্কো কর্তৃক বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি লাভ করে। যা বাঙালি সংস্কৃতির জন্য এক গর্বের অর্জন। আজকের দিনে ঢাকায় বাংলা নববর্ষ মানেই রমনার বটমূলে ছায়ানটের গান, চারুকলার মঙ্গল শোভাযাত্রা, আর বাঙালির ঐতিহ্যের প্রতীক পান্তা-ইলিশ।
শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বিভিন্ন দেশেও একযোগে উদযাপিত হয় পহেলা বৈশাখ। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, কম্বোডিয়া, সুইডেন এসব দেশের প্রবাসী বাঙালিরাও বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের শিকড়কে ধরে রেখেছেন।
সবশেষে বলা যায়, পহেলা বৈশাখ শুধু একটি উৎসব নয়। এটি বাঙালির ইতিহাস, সংস্কৃতি আর আত্মপরিচয়ের প্রতীক। পুরনোকে বিদায় দিয়ে নতুনকে বরণ করার এই মহোৎসব আমাদের মনে করিয়ে দেয় প্রতিটি নতুন বছর মানেই নতুন সম্ভাবনা, নতুন স্বপ্ন, আর নতুন পথচলা।
শুভ নববর্ষ ১৪৩৩। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।