•অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলেই জেল-জরিমানা: কন্টেন্ট ক্রিয়েটরদের জন্যে সংসদে ঘোষণা
•শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট পাচ্ছেন না এমপিরা, সংসদে বাজেট ঘাটতি ও জনস্বার্থে ঐকমত্য
• সংরক্ষিত আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা: সংসদে গেলে জনগণের ভোটেই যাবেন তিনি
• ফতুল্লায় গুদারাঘাটের ইজারা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষঃ আহত ৫
•অনলাইন প্রতারণার নতুন ফাঁদ: ‘বুলসুক’ কোম্পানির বিরুদ্ধে কোটি টাকা পাচারের অভিযোগ, নেপথ্যে তৌহিদ-ইমন গং!
•সিন্ডিকেটের হাতে জনগণকে জিম্মি হতে দেবে না সরকার: বাণিজ্যমন্ত্রী
•গ্রাফিতিতে গুপ্ত লেখা’কে কেন্দ্র করে, চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ
•স্থায়ীভাবে ইরান যুদ্ধ বন্ধের দাবিতে এবার মার্কিন সেনাদের বিক্ষোভ
•বস্ত্র ও পাট খাতে নতুন প্রাণের সঞ্চার, সচল হতে যাচ্ছে বন্ধ মিলগুলোঃ বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
• মনের মানুষ খুঁজতে কক্সবাজার গেলেন হিরো আলম
•পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎকার
•(ঢামেক) ছাত্রী কমন রুম থেকে এপ্রোন ও স্টেথোস্কোপসহ এক ভুয়া শিক্ষার্থীকে আটক
•এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিলো প্রায় ২৫ হাজার শিক্ষার্থী
•মুক্তি পাওয়ার আগেই ২৫০ কোটি টাকা আয় করেছে ‘কিং’ সিনেমা
•এই সপ্তাহেই তৈরি হবে এইচএসসি পরীক্ষার রুটিন : শিক্ষামন্ত্রী
•বাংলাদেশের ‘আলী’ জার্মানিতে পুরস্কার জিতল
•ইতালির রাষ্ট্রদূতের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক: দক্ষ কর্মী নিতে আগ্রহী ইতালি
• যৌন হয়রানি নিয়ে বিরূপ মন্তব্য করে বিপাকে অভিনেত্রী হানসিকা মোতওয়ানি
•ঠাকুরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশে শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা
•মে দিবসে মঞ্চে আসছে আরণ্যকের ‘রাঢ়াঙ’

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে পাকিস্তান। মধ্যস্থতাকারী হিসেবে সক্রিয় ভূমিকা নিয়ে ইসলামাবাদ চেষ্টা করছে দুই পক্ষকে আলোচনার টেবিলে ফেরাতে।
ওয়াশিংটন পোস্টের খবরে জানা গেছে, পাকিস্তানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বার্তা দিয়েছেন। সেই বার্তায় তাকে প্রকাশ্যে কড়া ভাষা ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, এ ধরনের কঠোর বক্তব্য চলমান উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। এদিকে ইরানের পক্ষ থেকেও ইতিবাচক সংকেত পাওয়ার কথা জানিয়েছে রয়টার্স। পাকিস্তানের ওই কর্মকর্তা বলেছেন, পরিস্থিতি ধীরে ধীরে পরিবর্তনের দিকে যাচ্ছে এবং খুব শিগগিরই ইরানের প্রতিনিধিদের আলোচনায় যুক্ত করার চেষ্টা চলছে।
তিনি আরও জানান, যুদ্ধবিরতির সময়সীমা ঘনিয়ে আসায় তেহরান ও ওয়াশিংটনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে পাকিস্তান। লক্ষ্য একটাই, সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করা। নিউইয়র্ক টাইমসের বরাতে মিডল ইস্ট আই জানিয়েছে, এই মুহূর্তে ট্রাম্পের কোনো কঠোর বার্তা পুরো প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে বলেই সতর্ক করেছে ইসলামাবাদ।
যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই দ্বিতীয় দফা আলোচনা শুরু করতে জোর প্রচেষ্টা চালাচ্ছে পাকিস্তান। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এই কূটনৈতিক উদ্যোগ শুধু দুই দেশের জন্য নয়, পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ঐতিহাসিক সমঝোতা বা চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।তিনি বলেন আমরা আলোচনার টেবিলে বসতে যাচ্ছি। আমার বিশ্বাস, এই পর্যায়ে কেউ অন্য কোনো ধরনের খেলা খেলছে না। যদি আলোচনায় সন্তোষজনক অগ্রগতি হয়, তবে আমি ব্যক্তিগতভাবে ইরানের শীর্ষ নেতাদের সাথে সরাসরি সাক্ষাতের জন্য প্রস্তুত। সোমবার (২০ এপ্রিল) ফক্স নিউজ ও নিউইয়র্ক পোস্টকে দেওয়া পৃথক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, পাকিস্তানের ইসলামাবাদে সন্তোষজনক এই চুক্তি সই হতে পারে।
ট্রাম্প জানান, এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়ার অংশ হিসেবে ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ইতোমধ্যে ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছে। প্রতিনিধিদলে ট্রাম্পের আস্থাভাজন উপদেষ্টা স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারও রয়েছেন। ট্রাম্পের মতে, আলোচনার মাধ্যমে ইরান তাদের পারমাণবিক অস্ত্রের উচ্চাকাঙ্ক্ষা পুরোপুরি ত্যাগ করতে রাজি হয়েছে, যা ওয়াশিংটনের জন্য একটি বড় কূটনৈতিক বিজয়।
তবে প্রেসিডেন্ট ট্রাম্প চুক্তির বিষয়ে শতভাগ আশাবাদ ব্যক্ত করলেও তেহরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিনিধি দল পাঠানোর আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ইরান তাদের ওপর আরোপিত মার্কিন অবরোধ প্রত্যাহারসহ বেশ কিছু কঠিন শর্ত দিয়ে রেখেছে। আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ওয়াশিংটন বিষয়টিকে চূড়ান্ত বললেও তেহরান এখনো নীরব ভূমিকা পালন করছে।
ফলে, পাকিস্তানের মাটিতে আজ এই যুগান্তকারী চুক্তি সই হবে কি না, তা নিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে প্রবল উত্তেজনা ও কৌতূহল বিরাজ করছে। পাশাপাশি ট্রাম্পের বিভিন্ন মন্তব্য তে মানুষ হাস্যরস উপভোগ করছে।

ইরানের সাথে দ্বিতীয় দফায় উচ্চপর্যায়ের বৈঠকের লক্ষে একটি শক্তিশালী প্রতিনিধিদল পাকিস্তানে পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, তার বিশেষ প্রতিনিধি দলটি আজ সোমবার (২০ এপ্রিল, ২০২৬) সন্ধ্যা নাগাদ ইসলামাবাদে পৌঁছাবে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিরসন এবং একটি দীর্ঘমেয়াদী শান্তি চুক্তিতে পৌঁছানোই এই সফরের মূল লক্ষ্য।
হোয়াইট হাউসের সূত্র অনুযায়ী, এবারের মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্বে থাকছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার সাথে থাকছেন ট্রাম্পের বিশেষ উপদেষ্টা স্টিভ উইটকফ এবং প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। উল্লেখ্য, এই তিন সদস্যই এর আগে অনুষ্ঠিত প্রথম দফার দীর্ঘ ২১ ঘণ্টার আলোচনায় সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন।
যুক্তরাষ্ট্র আলোচনার জন্য তোড়জোড় শুরু করলেও তেহরান এখনো এতে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেনি। বরং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্টভাবে জানিয়েছেন, এই মুহূর্তে পরবর্তী কোনো দফার আলোচনার পরিকল্পনা তাদের নেই। ইরানি কর্মকর্তাদের মতে, আলোচনার আগে কয়েকটি শর্ত পূরণ করা আবশ্যক। যার মধ্যে অন্যতম শর্ত হলো ইরানের ওপর আরোপিত বর্তমান অর্থনৈতিক ও নৌ-অবরোধ বহাল থাকা অবস্থায় তারা কোনো সংলাপে বসবে না। এছাড়াও তেহরান জানিয়েছে, যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র তাদের ন্যায়সঙ্গত দাবিগুলো মেনে না নেবে, ততক্ষণ সমঝোতা সম্ভব নয়।
এর আগে ইসলামাবাদে দুই দেশের মধ্যে প্রথম দফা আলোচনার টানা ২১ ঘণ্টা চললেও তা কোনো চূড়ান্ত চুক্তি’তে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। সেই আলোচনার পর দুই পক্ষই নিজ নিজ অবস্থানে অনড় থাকে। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই দেশের মধ্যে দূরত্ব এখনো ব্যাপক।
প্রেসিডেন্ট ট্রাম্প তার পোস্টে ইরানকে একটি ন্যায্য ও যৌক্তিক চুক্তির প্রস্তাব দেওয়ার কথা উল্লেখ করেছেন। তবে তিনি এও হুঁশিয়ারি দিয়েছেন যে, ইরান যদি এই সুযোগ হাতছাড়া করে, তবে তার ফল ভালো হবে না।
পাকিস্তান সরকার এই গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যস্থতাকারী হিসেবে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করেছে। মার্কিন প্রতিনিধিদল আজ সন্ধ্যায় পৌঁছানোর পর পাকিস্তান সরকার ইরানের প্রতিনিধিদের সাথে আলোচনার টেবিলে আনার জন্য পুনরায় কূটনৈতিক তৎপরতা চালাবে বলে ধারণা করা হচ্ছে।

“এই সপ্তাহে আবারও আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র ও ইরান” আন্তর্জাতিক ডেস্কঃ প্রকাশঃ ১৫ এপ্রিল ২০২৬ মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধের প্রভাব ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে।যার প্রভাব পড়েছে বাংলাদেশেও তবে ডোনাল ট্রাম্পের কথায় কিছুটা হলেও সংকট অবসানের আশা দেখা যাচ্ছে।তিনি দ্যা নিউ ইয়র্ক পোস্টকে জানিয়েছেন।আমরা বেশি সময় নিবো না আগামী দুই দিনের মধ্যেই নতুন করে আলোচনায় বসতে পারি। ডোনাল্ড ট্রাম্প বলেন,আগামী দুই দিনের মধ্যে ভালো কিছু ঘটবে।আমরা পাকিস্তানে যেতে আগ্রহী। এর আগেও পাকিস্তানের মধ্যস্থতায় আমেরিকা এবং ইরানের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়।তবে সে আলোচনা তেমন ফলপ্রসূ হয় নাই। মঙ্গলবার দিনের শুরুতে ইরান জানিয়েছেন,তাদের সাথে পাকিস্তানের যোগাযোগ চলছে।তবে যুক্তরাষ্ট্রের সাথে পরবর্তী আলোচনার সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় নাই ইরানের পক্ষ থেকে। সুত্রঃবিবিসি