•অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলেই জেল-জরিমানা: কন্টেন্ট ক্রিয়েটরদের জন্যে সংসদে ঘোষণা
•শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট পাচ্ছেন না এমপিরা, সংসদে বাজেট ঘাটতি ও জনস্বার্থে ঐকমত্য
• সংরক্ষিত আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা: সংসদে গেলে জনগণের ভোটেই যাবেন তিনি
• ফতুল্লায় গুদারাঘাটের ইজারা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষঃ আহত ৫
•অনলাইন প্রতারণার নতুন ফাঁদ: ‘বুলসুক’ কোম্পানির বিরুদ্ধে কোটি টাকা পাচারের অভিযোগ, নেপথ্যে তৌহিদ-ইমন গং!
•সিন্ডিকেটের হাতে জনগণকে জিম্মি হতে দেবে না সরকার: বাণিজ্যমন্ত্রী
•গ্রাফিতিতে গুপ্ত লেখা’কে কেন্দ্র করে, চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ
•স্থায়ীভাবে ইরান যুদ্ধ বন্ধের দাবিতে এবার মার্কিন সেনাদের বিক্ষোভ
•বস্ত্র ও পাট খাতে নতুন প্রাণের সঞ্চার, সচল হতে যাচ্ছে বন্ধ মিলগুলোঃ বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
• মনের মানুষ খুঁজতে কক্সবাজার গেলেন হিরো আলম
•পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎকার
•(ঢামেক) ছাত্রী কমন রুম থেকে এপ্রোন ও স্টেথোস্কোপসহ এক ভুয়া শিক্ষার্থীকে আটক
•এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিলো প্রায় ২৫ হাজার শিক্ষার্থী
•মুক্তি পাওয়ার আগেই ২৫০ কোটি টাকা আয় করেছে ‘কিং’ সিনেমা
•এই সপ্তাহেই তৈরি হবে এইচএসসি পরীক্ষার রুটিন : শিক্ষামন্ত্রী
•বাংলাদেশের ‘আলী’ জার্মানিতে পুরস্কার জিতল
•ইতালির রাষ্ট্রদূতের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক: দক্ষ কর্মী নিতে আগ্রহী ইতালি
• যৌন হয়রানি নিয়ে বিরূপ মন্তব্য করে বিপাকে অভিনেত্রী হানসিকা মোতওয়ানি
•ঠাকুরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশে শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা
•মে দিবসে মঞ্চে আসছে আরণ্যকের ‘রাঢ়াঙ’

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, লাফার্জ, বিছনাকান্দি, নোয়াকোট, কালাসাদেক, তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, শ্রীপুর এবং মিনাটিলা বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় গরু, মহিষ, জিরা, কসমেটিকস, থান কাপড়, চিনি, কম্বল, মদ, ইস্কপ সিরাপ এবং বাংলাদেশ হতে পাচারকালে বাংলাদেশী কুইচ্চা মাছ আটক করে। আটককৃত চোরাচালানী মালামালের আনুমানিক সিজার মূল্য ৫৭ লক্ষ ১৫ হাজার ৬ শত ৯৬ টাকা। এ ব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে এ সকল চোরাচালানী মালামাল আটক করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

চুয়াডাঙ্গায় ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ ও একই সঙ্গে ঈদ-উল-আযহা উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সীমান্ত দিয়ে গরু পাচার প্রতিরোধে নজরদারি আরও জোরদার করেছে ৫৮ বিজিবি ব্যাটালিয়ন।মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান শুক্রবার (১৭ এপ্রিল) বেলা আনুমানিক ১১টায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান,যশোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৬০০ কিলোমিটার দায়িত্বপূর্ণ এলাকার এই বিস্তৃর্ণ সীমান্তে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যশোর অঞ্চলের অধীনে ৭টি ব্যাটালিয়ন রয়েছে এবং উক্ত ব্যাটালিয়ন সমূহের ১১৬টি বিওপির মাধ্যমে প্রতিদিন ৪৬৪টি টহল পরিচালনার মাধ্যমে সীমান্ত সুরক্ষা,চোরাচালান দমন এবং আইন-শৃঙ্খলা রক্ষা কার্যক্রম চলমান রয়েছে। সাম্প্রতিক সময়ে ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ,পাচার এবং অযৌক্তিক মূল্যবৃদ্ধি প্রতিরোধের লক্ষ্যে বিজিবি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। একই সঙ্গে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সীমান্ত দিয়ে গরু পাচার প্রতিরোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নর দায়িত্বপূর্ণ ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা এবং চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সীমান্তবর্তী এলাকায় নিয়মিত বিশেষ তল্লাশি ও নজরদারি কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকার ২টি উপজেলা সীমান্তবর্তী এবং ব্যাটালিয়ন সংলগ্ন ১০টি পেট্রোল পাম্পে কঠোর নজরদারি ও বিশেষ তল্লাশী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সম্ভাব্য তেল পাচারের রুট চিহ্নিত করে গোয়েন্দা নজরদারি বাড়ানো এবং গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এছাড়াও স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত মতবিনিময় সভা আয়োজন এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হচ্ছে। উল্লেখ্য,গত ২০২৬ সালের ১৫ এপ্রিল থেকে জীবননগর এবং মহেশপুর উপজেলার বিভিন্ন জ্বালানি তেলের ফিলিং স্টেশন এবং তেল ব্যবসায়ী এজেন্টদের দোকানে যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করে অবৈধভাবে মজুদ করা ৮৭ লিটার জ্বালানি তেল (ডিজেল) এবং ৭ লিটার ভোজ্য তেল জব্দ করা হয়। এছাড়াও একই অপরাধে ২ জনকে যথাক্রমে ৫ ও ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ১ জনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যশোর অঞ্চলের আওতাধীন বেনাপোল ও ভোমরা স্থলবন্দর ও দর্শনা শুল্ক স্টেশনে ২৪ ঘণ্টায় ২১টি বিশেষ তল্লাশি অভিযান পরিচালিত হয়েছে। তেল পাচার প্রতিরোধে গত ২০২৬ সালের ৫ মার্চ হতে ১৬ এপ্রিল পর্যন্ত সর্বমোট ২ হাজার ৬৩৩টি টহল, ৯৫০টি চেকপোস্ট এবং ৬৭টি যৌথ অভিযান পরিচালিত হয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী ১৫টি উপজেলার ২২টি পেট্রোল পাম্পে নজরদারি জোরদার করা হয়েছে। ২০২৬ সালের ৭ এপ্রিল হতে ১৬ এপ্রিল পর্যন্ত যশোর অঞ্চলের অধীনস্থ ইউনিটের মাধ্যমে পরিচালিত ৪১টি টাস্কফোর্স অভিযানে অবৈধ জ্বালানি তেল জব্দের পাশাপাশি ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড এবং কয়েকজন তেল ব্যবসায়ী ও ডিলারকে ৪৬ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিওপি পর্যায়ে অদ্যাবধি ইতিমধ্যে ৯৪৩টি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২০২৬ সালে নিয়মিত অভিযানের অংশ হিসেবে যশোর অঞ্চলে বিজিবি ৯৬ জন আসামীসহ প্রায় ৬২ কোটি ৬০ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হয়েছে। জব্দকরা সামগ্রীর মধ্যে ১ দশমিক ২৮৯১৫ কেজি স্বর্ণ, ১৫৫ দশমিক ৭৬ গ্রাম ডায়মন্ড, ১০ দশমিক ৫ কেজি রৌপ্য, ৪২টি বিভিন্ন প্রকার অস্ত্র এবং ১৫২ রাউন্ড গুলি উল্লেখযোগ্য। এছাড়াও ২ হাজার ৪০৮ বোতল মদ, ১০০ গ্রাম ক্রিস্টাল মেথ, ১২৩ কেজি গাঁজা, ২৬ হাজার ২৭১ টি ইয়াবা ট্যাবলেট এবং ৪ হাজার ২২৪ বোতলের অধিক ফেন্সিডিলসহ প্রায় ২২ কোটি ৫৪ লাখ টাকার মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক বর্ডার গার্ড বাংলাদেশের প্রতিটি সদস্য দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্তে শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য সর্বদা নিবেদিত। আইন শৃঙ্খলা রক্ষাসহ অবৈধভাবে ভোজ্য ও জ্বালানি তেল মজুদ এবং পাচার প্রতিরোধ সংক্রান্ত যেকোন চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য স্থানীয় প্রশাসন,আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনবান্ধব সাংবাদিকবৃন্দ, পরিবেশকর্মী এবং সাধারণ জনগণকে সাথে নিয়ে বিজিবি'র এই নিরলস প্রয়াস অব্যাহত থাকবে বলে তিনি জানান।