•অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলেই জেল-জরিমানা: কন্টেন্ট ক্রিয়েটরদের জন্যে সংসদে ঘোষণা
•শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট পাচ্ছেন না এমপিরা, সংসদে বাজেট ঘাটতি ও জনস্বার্থে ঐকমত্য
• সংরক্ষিত আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা: সংসদে গেলে জনগণের ভোটেই যাবেন তিনি
• ফতুল্লায় গুদারাঘাটের ইজারা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষঃ আহত ৫
•অনলাইন প্রতারণার নতুন ফাঁদ: ‘বুলসুক’ কোম্পানির বিরুদ্ধে কোটি টাকা পাচারের অভিযোগ, নেপথ্যে তৌহিদ-ইমন গং!
•সিন্ডিকেটের হাতে জনগণকে জিম্মি হতে দেবে না সরকার: বাণিজ্যমন্ত্রী
•গ্রাফিতিতে গুপ্ত লেখা’কে কেন্দ্র করে, চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ
•স্থায়ীভাবে ইরান যুদ্ধ বন্ধের দাবিতে এবার মার্কিন সেনাদের বিক্ষোভ
•বস্ত্র ও পাট খাতে নতুন প্রাণের সঞ্চার, সচল হতে যাচ্ছে বন্ধ মিলগুলোঃ বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
• মনের মানুষ খুঁজতে কক্সবাজার গেলেন হিরো আলম
•পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎকার
•(ঢামেক) ছাত্রী কমন রুম থেকে এপ্রোন ও স্টেথোস্কোপসহ এক ভুয়া শিক্ষার্থীকে আটক
•এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিলো প্রায় ২৫ হাজার শিক্ষার্থী
•মুক্তি পাওয়ার আগেই ২৫০ কোটি টাকা আয় করেছে ‘কিং’ সিনেমা
•এই সপ্তাহেই তৈরি হবে এইচএসসি পরীক্ষার রুটিন : শিক্ষামন্ত্রী
•বাংলাদেশের ‘আলী’ জার্মানিতে পুরস্কার জিতল
•ইতালির রাষ্ট্রদূতের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক: দক্ষ কর্মী নিতে আগ্রহী ইতালি
• যৌন হয়রানি নিয়ে বিরূপ মন্তব্য করে বিপাকে অভিনেত্রী হানসিকা মোতওয়ানি
•ঠাকুরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশে শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা
•মে দিবসে মঞ্চে আসছে আরণ্যকের ‘রাঢ়াঙ’

বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) এর রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে ইন্দোনেশিয়া থেকে ২৯৭৭৩ মেট্রিক টন কয়লা নিয়ে মারশাল পতাকাবাহি জাহাজ এমভি জিআর ইস্তাম্বুল মোংলা বন্দরে এসে পৌছেছে।
শুক্রবার দুপুরে বন্দরের আলফা-১২তে নোঙ্গর করে। বিকেল থেকে এই কয়লা খালাস কাজ শুরু হয়েছে।জাহাজ থেকে লাইটারেজ জাহাজে করে "মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট"এর রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে পৌছানো হবে এই কয়লা। কয়লা ভিত্তিক এই তাপ বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের জন্য প্রতিদিন ৫ হাজার মেট্রিক টন কয়লার প্রয়োজন হয় ।
২টি ইউনিট থেকে প্রতিদিন ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে ১০ হাজার মেট্রিক টন কয়লার প্রয়োজন ।
বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) উপ-মহাব্যবস্থাপক ( জনসংযোগ) আনোয়ারুল আজিম বলেন,আমাদের পর্যাপ্ত পরিমান কয়লা মজুদ রয়েছে। তাই বিদ্যুৎ উৎপাদনে আমাদের কোন সমস্যা নেই।
২টি ইউনিট থেকে প্রতিদিন ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে "মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট"এর রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের।বিদ্যুৎ বিভাগ যে পরিমান চাহিদা দেয় এখান থেকে সেই অনুযায়ী বিদ্যুৎ বিতরণ করা হয়।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ এবং হরমুজ প্রণালী বন্ধ থাকার কারনে বৈশ্বিক জ্বালানি সংকট দেখা দিয়েছে।যার প্রভাব ব্যাপকভাবে পড়েছে বাংলাদেশে।চলমান সংকট মোকাবেলায় বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে সরকার।এরই প্রেক্ষিতে জ্বালানি তেলের ব্যবহার কমাতে সরকারী বিভিন্ন কর্মশালা অনলাইন প্লাটফর্মে যুক্ত হওয়ার নিরদেশনা দেওয়া হয়েছে।জরুরী প্রয়োজন ছাড়া সশরীরে সভা-সমাবেশ আয়োজন পরিহারের নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রীপরিষদ বিভাগ থেকে সম্প্রতি এ বিষয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সংশ্লিষ্ট দপ্তর নিকট চিঠি প্রেরণ করেছে। চিঠিতে বলা হয়েছে ,সাম্প্রতিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় দেশে জ্বালানি তেলের সাশ্রয় করার পাশাপাশি সরকারি কার্যক্রম যাতে সাবলীল ভাবে পরিচালনা করা যায় সে বিষয়েও নিশ্চিত হতে হবে। এ অবস্থায় মন্ত্রণালয় থেকে আয়োজিত বিভিন্ন প্রোগ্রামে মাঠ পর্যায়ে অংশগ্রহণকারীদের অনলাইন প্ল্যাটফর্মে অংশগ্রহণ করা নিশ্চিত করতে হবে।চিঠিতে আরও বলা হয়,বিভাগীয় পরযায়ের প্রোগ্রাম জেলা পর্যায় থেকে এবং জেলা পর্যায়ের প্রোগ্রাম উপজেলা পর্যায় থেকে অনলাইন প্লাটফর্মে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।জরুরী প্রয়োজন ছাড়া সশরীরে সভা আয়োজন পরিহার করতে হবে যাতে জ্বলানি সাশ্রয় হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উক্ত আদেশ বাস্তবায়ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য চিঠিতে অনুরোধ করা হয়।