•অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলেই জেল-জরিমানা: কন্টেন্ট ক্রিয়েটরদের জন্যে সংসদে ঘোষণা
•শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট পাচ্ছেন না এমপিরা, সংসদে বাজেট ঘাটতি ও জনস্বার্থে ঐকমত্য
• সংরক্ষিত আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা: সংসদে গেলে জনগণের ভোটেই যাবেন তিনি
• ফতুল্লায় গুদারাঘাটের ইজারা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষঃ আহত ৫
•অনলাইন প্রতারণার নতুন ফাঁদ: ‘বুলসুক’ কোম্পানির বিরুদ্ধে কোটি টাকা পাচারের অভিযোগ, নেপথ্যে তৌহিদ-ইমন গং!
•সিন্ডিকেটের হাতে জনগণকে জিম্মি হতে দেবে না সরকার: বাণিজ্যমন্ত্রী
•গ্রাফিতিতে গুপ্ত লেখা’কে কেন্দ্র করে, চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ
•স্থায়ীভাবে ইরান যুদ্ধ বন্ধের দাবিতে এবার মার্কিন সেনাদের বিক্ষোভ
•বস্ত্র ও পাট খাতে নতুন প্রাণের সঞ্চার, সচল হতে যাচ্ছে বন্ধ মিলগুলোঃ বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
• মনের মানুষ খুঁজতে কক্সবাজার গেলেন হিরো আলম
•পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎকার
•(ঢামেক) ছাত্রী কমন রুম থেকে এপ্রোন ও স্টেথোস্কোপসহ এক ভুয়া শিক্ষার্থীকে আটক
•এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিলো প্রায় ২৫ হাজার শিক্ষার্থী
•মুক্তি পাওয়ার আগেই ২৫০ কোটি টাকা আয় করেছে ‘কিং’ সিনেমা
•এই সপ্তাহেই তৈরি হবে এইচএসসি পরীক্ষার রুটিন : শিক্ষামন্ত্রী
•বাংলাদেশের ‘আলী’ জার্মানিতে পুরস্কার জিতল
•ইতালির রাষ্ট্রদূতের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক: দক্ষ কর্মী নিতে আগ্রহী ইতালি
• যৌন হয়রানি নিয়ে বিরূপ মন্তব্য করে বিপাকে অভিনেত্রী হানসিকা মোতওয়ানি
•ঠাকুরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশে শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা
•মে দিবসে মঞ্চে আসছে আরণ্যকের ‘রাঢ়াঙ’

ওপার বাংলার খ্যাতিমান জনপ্রিয় সংগীতশিল্পী শ্রীকান্ত আচার্য। সদ্য পরিবার নিয়ে বাংলাদেশ সফরে এসেছেন এই গুণী শিল্পী। দীর্ঘদিন ধরেই বাংলাদেশি শ্রোতাদের ভালোবাসায় সিক্ত এই শিল্পী দেশের বিভিন্ন স্থান ঘুরে দেখেছেন।
শ্রীকান্ত আচার্যের শিকড় এপার বাংলাতেই ময়মনসিংহে ছিল যার পূর্বপুরুষের আদি নিবাস। তাই বাংলাদেশের প্রতি তার আলাদা একটা অনুভূতি রয়েছে বলেও জানিয়েছেন। এখানে এসে তার পুরোনো বন্ধু, ঘনিষ্ঠজনদের সঙ্গে দেখাও করেছেন।
পয়লা বৈশাখ উপলক্ষে ঢাকার ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে সম্প্রতি বিশেষ সংগীত আয়োজন করা হয়। সেখানে এক মঞ্চে গান করেন শ্রীকান্ত আচার্য সঙ্গে ছিলেন দেশের গুণী শিল্পী অদিতি মহসিন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গানে গানে ঢাকার সন্ধ্যা মাতান এই দুই শিল্পী। এদিন শ্রোতাদের মাঝে ছিলেন দেশের শোবিজ অঙ্গনের বেশ কয়েক পরিচিত মুখ ও রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিরা।
অনুষ্ঠানে শ্রীকান্ত জানালেন, বহুদিন পর যেন নিজ দেশেই ফিরে এসেছেন তিনি। বললেন, এই আয়োজনের সুযোগ করে দেওয়ার জন্য ভারতীয় হাইকমিশন ও বাংলাদেশের আয়োজকদের আন্তরিক ধন্যবাদ। বেশ কয়েক বছর পর আমার এই যে ঢাকাতে আসার সুযোগ হলো, এটা আমার কাছে নিজের ঘরে ফিরে আসার মতো। এটা এমনই একটি উপলব্ধি বা অনুভূতি বলতে পারেন।
এই গুণী শিল্পী অদিতি মহসিনের প্রশংসা করে আরও যোগ করেন, যে সম্মান ও সুযোগ আমি এই কয়েক দিন ধরে এখানে পাচ্ছি; এই দেশের (বাংলাদেশ) এই উপমহাদেশের রবীন্দ্র সংগীতশিল্পী, শুধু তাই নয় অতুলপ্রসাদ, রজনীকান্তের গান যার কণ্ঠে মূর্ত হয়, সেই অদিতি মহসিনের সঙ্গে মঞ্চ ভাগাভাগি করে নেওয়ার সুযোগ এটা আমার কাছেও বিরাট সম্মানের।

বাংলাদেশে নিযুক্ত বর্তমান ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদী। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস ও আনন্দবাজার পত্রিকা’র বরাত দিয়ে এই চাঞ্চল্যকর তথ্য জানা গেছে। দীর্ঘ বিরতির পর কোনো পেশাদার কূটনীতিকের পরিবর্তে একজন ঝানু রাজনীতিবিদকে ঢাকায় ভারতের দূত হিসেবে পাঠানোর এই সিদ্ধান্তকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত সরকার ৭৫ বছর বয়সী দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে নিযুক্ত হাই কমিশনারের জন্য মনোনীত করেছে। অন্যদিকে, ২০২২ সাল থেকে ঢাকায় দায়িত্ব পালন করা প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী, ত্রিবেদীর এই নিয়োগ কার্যকর হতে এখন বাংলাদেশের আনুষ্ঠানিক অনুমোদনের প্রয়োজন হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর দুই দেশের সম্পর্কে কিছুটা টানাপোড়েন তৈরি হয়েছিল। তবে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার ক্ষমতায় আসার পর সম্পর্ক পুনরুদ্ধারে উভয় পক্ষ থেকেই ইতিবাচক উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রেক্ষাপটে, পশ্চিমবঙ্গের রাজনীতি ও সংস্কৃতির সঙ্গে নিবিড়ভাবে পরিচিত দীনেশ ত্রিবেদীর নিয়োগকে দুই দেশের বিশ্বাসযোগ্যতা ও সুসম্পর্ক পুনঃস্থাপনের একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে পশ্চিমবঙ্গের নির্বাচন শেষ হওয়ার পর তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।

ভারতীয় তেল শোধনাগারগুলো ইরান থেকে জ্বালানি তেলের দাম মেটাচ্ছে চীনা টাকায় ইউয়ানে।ভারতের কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে এসব লেনদেন হচ্ছে বলে জানিয়েছে একাধিক সূত্র।
ইরান যুদ্ধের কারণে জ্বালানি তেলের সংকট বৃদ্ধি পেয়েছে।সংকট বিবেচনায় এবং তেলের দাম নিয়ন্ত্রণে সমুদ্রে তেল বেচা-কেনার উপর ৩০ দিনের জন্য শিথিল করেছে আমেরিকা।সেই সুযোগে ইরান থেকে তেল কিনছে ইন্ডিয়া এবং তার মূল্য পরিশোধ করতেছে চীনা মুদ্রায়।
জানা যায় চলতি মাসে ইরান থেকে ২০ লাখ ব্যারেল তেল কিনেছে ভারতের বৃহত্তম তেল শোধনাগার কোম্পানি ‘ইন্ডিয়ান অয়েল করপোরেশন’যার বাজার মূল্য প্রায় ২০ কোটি ডলার।
এছাড়াও ইন্ডিয়ার আরও কয়েকটি প্রতিষ্ঠান ইরান থেকে জ্বালানি তেল কিনেছে যার মধ্যে চারটি জাহাজ বন্দরে ভিড়তে দিয়েছে ভারত এবং কিছু জাহাজ থেকে তেল খালাসও হয়েছে।
এই কোম্পানি গুলো তেলের দাম ভারতের ICICI ব্যাংকের সাংহাই শাখার মাধ্যমে চীনা মুদ্রায় পরিশোধ করতেছে।আমেরিকার স্যাংসন থাকায় এবং মূল্য পরিশোধ জনিত ঝামেলা এরাতে ইরান থেকে কোন দেশ জ্বালানি তেল কেনার আগ্রহ দেখাতো না।
তবে যুক্তরাষ্ট্র বলছে এরপর আর সময় বৃদ্ধি করবে না।

বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি সম্পন্ন হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিকেল পৌনে ৬টার দিকে ভারত থেকে আসা এই জ্বালানি তেল পদ্মা অয়েল পিএলসি’র দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে এসে পৌঁছায়।
মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের অপারেশন ব্যবস্থাপক কাজী মো. রবিউল আলম বাসস-কে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে এই ডিজেল পাম্পিং শুরু হয়েছিল। নিরবচ্ছিন্ন পাম্পিংয়ের মাধ্যমে আজ বিকেলে পুরো চালানটি বাংলাদেশে এসে পৌঁছাল।
চলতি মাসের লক্ষ্যমাত্রা: এপ্রিল মাসে ভারত থেকে মোট ২৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে। গত ১১ এপ্রিল প্রথম চালানে ৮ হাজার টন এবং আজ দ্বিতীয় চালানে ৫ হাজার টন মিলিয়ে চলতি মাসে এ পর্যন্ত মোট ১৩ হাজার মেট্রিক টন ডিজেল দেশে এসেছে। এবং আগামী কয়েক দিনের মধ্যেই আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেলের একটি বড় চালান পাম্পিং শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে পার্বতীপুর ডিপোতে ডিজেলের পর্যাপ্ত মজুত রয়েছে। কৃষিকাজ ও শিল্প খাতের কথা মাথায় রেখে জ্বালানি বিতরণ কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিক রাখা হয়েছে।
ভারত থেকে ডিজেল আমদানি একটি নিয়মিত প্রক্রিয়া হওয়ায় সংকট সৃষ্টির কোনো আশঙ্কা নেই। মৈত্রী পাইপলাইনের এই কার্যক্রমের ফলে কম খরচে ও দ্রুত সময়ে উত্তরাঞ্চলে জ্বালানি সরবরাহ নিশ্চিত হচ্ছে, যা দেশের কৃষি ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।