• সংরক্ষিত আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা: সংসদে গেলে জনগণের ভোটেই যাবেন তিনি
• ফতুল্লায় গুদারাঘাটের ইজারা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষঃ আহত ৫
•অনলাইন প্রতারণার নতুন ফাঁদ: ‘বুলসুক’ কোম্পানির বিরুদ্ধে কোটি টাকা পাচারের অভিযোগ, নেপথ্যে তৌহিদ-ইমন গং!
•সিন্ডিকেটের হাতে জনগণকে জিম্মি হতে দেবে না সরকার: বাণিজ্যমন্ত্রী
•গ্রাফিতিতে গুপ্ত লেখা’কে কেন্দ্র করে, চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ
•স্থায়ীভাবে ইরান যুদ্ধ বন্ধের দাবিতে এবার মার্কিন সেনাদের বিক্ষোভ
•বস্ত্র ও পাট খাতে নতুন প্রাণের সঞ্চার, সচল হতে যাচ্ছে বন্ধ মিলগুলোঃ বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
• মনের মানুষ খুঁজতে কক্সবাজার গেলেন হিরো আলম
•পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎকার
•(ঢামেক) ছাত্রী কমন রুম থেকে এপ্রোন ও স্টেথোস্কোপসহ এক ভুয়া শিক্ষার্থীকে আটক
•এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিলো প্রায় ২৫ হাজার শিক্ষার্থী
•মুক্তি পাওয়ার আগেই ২৫০ কোটি টাকা আয় করেছে ‘কিং’ সিনেমা
•এই সপ্তাহেই তৈরি হবে এইচএসসি পরীক্ষার রুটিন : শিক্ষামন্ত্রী
•বাংলাদেশের ‘আলী’ জার্মানিতে পুরস্কার জিতল
•ইতালির রাষ্ট্রদূতের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক: দক্ষ কর্মী নিতে আগ্রহী ইতালি
• যৌন হয়রানি নিয়ে বিরূপ মন্তব্য করে বিপাকে অভিনেত্রী হানসিকা মোতওয়ানি
•ঠাকুরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশে শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা
•মে দিবসে মঞ্চে আসছে আরণ্যকের ‘রাঢ়াঙ’
•অস্ত্র রপ্তানি উন্মুক্ত করল জাপান: যুদ্ধজাহাজ ও ক্ষেপণাস্ত্র যাচ্ছে ১৭ দেশে
•সবচেয়ে বেশি বয়সী মুরগির স্বীকৃতি পেলো ‘গার্টি’
• সংরক্ষিত আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা: সংসদে গেলে জনগণের ভোটেই যাবেন তিনি
• ফতুল্লায় গুদারাঘাটের ইজারা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষঃ আহত ৫
•অনলাইন প্রতারণার নতুন ফাঁদ: ‘বুলসুক’ কোম্পানির বিরুদ্ধে কোটি টাকা পাচারের অভিযোগ, নেপথ্যে তৌহিদ-ইমন গং!
•সিন্ডিকেটের হাতে জনগণকে জিম্মি হতে দেবে না সরকার: বাণিজ্যমন্ত্রী
•গ্রাফিতিতে গুপ্ত লেখা’কে কেন্দ্র করে, চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ
•স্থায়ীভাবে ইরান যুদ্ধ বন্ধের দাবিতে এবার মার্কিন সেনাদের বিক্ষোভ
•বস্ত্র ও পাট খাতে নতুন প্রাণের সঞ্চার, সচল হতে যাচ্ছে বন্ধ মিলগুলোঃ বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
• মনের মানুষ খুঁজতে কক্সবাজার গেলেন হিরো আলম
•পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎকার
•(ঢামেক) ছাত্রী কমন রুম থেকে এপ্রোন ও স্টেথোস্কোপসহ এক ভুয়া শিক্ষার্থীকে আটক
•এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিলো প্রায় ২৫ হাজার শিক্ষার্থী
•মুক্তি পাওয়ার আগেই ২৫০ কোটি টাকা আয় করেছে ‘কিং’ সিনেমা
•এই সপ্তাহেই তৈরি হবে এইচএসসি পরীক্ষার রুটিন : শিক্ষামন্ত্রী
•বাংলাদেশের ‘আলী’ জার্মানিতে পুরস্কার জিতল
•ইতালির রাষ্ট্রদূতের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক: দক্ষ কর্মী নিতে আগ্রহী ইতালি
• যৌন হয়রানি নিয়ে বিরূপ মন্তব্য করে বিপাকে অভিনেত্রী হানসিকা মোতওয়ানি
•ঠাকুরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশে শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা
•মে দিবসে মঞ্চে আসছে আরণ্যকের ‘রাঢ়াঙ’
•অস্ত্র রপ্তানি উন্মুক্ত করল জাপান: যুদ্ধজাহাজ ও ক্ষেপণাস্ত্র যাচ্ছে ১৭ দেশে
•সবচেয়ে বেশি বয়সী মুরগির স্বীকৃতি পেলো ‘গার্টি’


সোনালি পালক, ছোট্ট শরীর, অথচ অবিশ্বাস্য দীর্ঘ জীবন। দেখতে সাধারণ হলেও ‘গার্টি’ নামের একটি মুরগি এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু।
যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যে শিল্পী ফ্র্যাঙ্ক টুরেকের যত্নে বেড়ে ওঠা গোল্ডেন সেব্রাইট জাতের এই মুরগি পেয়েছে বিশ্বের জীবিত সবচেয়ে বেশি বয়সী মুরগির স্বীকৃতি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস জানায়, গত বছরের নভেম্বরে খেতাব পাওয়ার সময় গার্টির বয়স ছিল ১৫ বছর ১০০ দিনের বেশি। মাত্র ছয় মাস আগেও এই রেকর্ড ছিল যুক্তরাষ্ট্রের টেক্সাসের ‘পার্ল’ নামের আরেক মুরগির দখলে। কিন্তু অল্প সময়ের ব্যবধানে সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে গার্টি।
গার্টির গল্প শুরু হয় ২০১০ সালের জুলাইয়ে। অনলাইনে আটটি মুরগির বাচ্চা অর্ডার করেছিলেন ফ্র্যাঙ্ক টুরেক। ডাকযোগে আসা ছোট একটি বাক্সে ছিল সেই ছানাগুলো। তাদের মধ্যেই ছিল গার্টি। শুরু থেকেই অন্যদের তুলনায় বেশি তেজি ও সক্রিয় ছিল সে। মালিকের ভাষায়, গার্টির মধ্যে ছিল একধরনের নেতৃত্বগুণ। খাঁচার অন্য মুরগিদের ওপর সহজেই প্রভাব বিস্তার করত। এমনকি একসময় মোরগের মতো ডাক দিয়েও সবাইকে অবাক করেছিল।
তবে জীবনের পথ সবসময় সহজ ছিল না। ২০২৪ সালের বড়দিনে অন্য মুরগির আক্রমণে গুরুতর আহত হয় গার্টি। মাথায় মারাত্মক আঘাত নিয়ে মৃত্যুর মুখে পড়লেও মালিকের নিবিড় পরিচর্যায় অলৌকিকভাবে ফিরে আসে জীবনে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বয়সের ছাপ পড়েছে তার শরীরে। এখন পুরোপুরি অন্ধ গার্টি। তবুও থেমে নেই তার জীবনযুদ্ধ। ছোট্ট এই প্রাণী প্রমাণ করে দিয়েছে, ইচ্ছাশক্তি আর যত্ন থাকলে জীবন কতটা দীর্ঘ আর অনন্য হতে পারে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে পাকিস্তান। মধ্যস্থতাকারী হিসেবে সক্রিয় ভূমিকা নিয়ে ইসলামাবাদ চেষ্টা করছে দুই পক্ষকে আলোচনার টেবিলে ফেরাতে।
ওয়াশিংটন পোস্টের খবরে জানা গেছে, পাকিস্তানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বার্তা দিয়েছেন। সেই বার্তায় তাকে প্রকাশ্যে কড়া ভাষা ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, এ ধরনের কঠোর বক্তব্য চলমান উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। এদিকে ইরানের পক্ষ থেকেও ইতিবাচক সংকেত পাওয়ার কথা জানিয়েছে রয়টার্স। পাকিস্তানের ওই কর্মকর্তা বলেছেন, পরিস্থিতি ধীরে ধীরে পরিবর্তনের দিকে যাচ্ছে এবং খুব শিগগিরই ইরানের প্রতিনিধিদের আলোচনায় যুক্ত করার চেষ্টা চলছে।
তিনি আরও জানান, যুদ্ধবিরতির সময়সীমা ঘনিয়ে আসায় তেহরান ও ওয়াশিংটনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে পাকিস্তান। লক্ষ্য একটাই, সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করা। নিউইয়র্ক টাইমসের বরাতে মিডল ইস্ট আই জানিয়েছে, এই মুহূর্তে ট্রাম্পের কোনো কঠোর বার্তা পুরো প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে বলেই সতর্ক করেছে ইসলামাবাদ।
যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই দ্বিতীয় দফা আলোচনা শুরু করতে জোর প্রচেষ্টা চালাচ্ছে পাকিস্তান। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এই কূটনৈতিক উদ্যোগ শুধু দুই দেশের জন্য নয়, পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

যুক্তরাষ্ট্রের ঘোষিত অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালি অতিক্রম করছে ইরানের পতাকাবাহী একটি মালবাহী জাহাজ। ‘শুজা ২’ নামের এই জাহাজটির যাত্রা ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে গুরুত্বপূর্ণ এই জলপথে।
ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, জাহাজটি বন্দর আব্বাসের কাছে শহীদ রাজায়ী বন্দর থেকে যাত্রা শুরু করে বর্তমানে হরমুজ প্রণালি অতিক্রম করছে। এর গন্তব্য ভারতীয় বন্দর কান্ডলা। তবে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, তারা এখনো এই তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। ফলে ঘটনাটি নিয়ে আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে ধোঁয়াশা। এদিকে সমুদ্রপথে জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিকের তথ্য বলছে, ‘শুজা ২’ বর্তমানে হরমুজ প্রণালির মধ্যেই অবস্থান করছে এবং ভারতের দিকেই অগ্রসর হচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহের রুট। এই পথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল পরিবহন হয়। ফলে এখানে যেকোনো ধরনের উত্তেজনা সরাসরি প্রভাব ফেলে বৈশ্বিক জ্বালানি বাজারে। এর আগে ইরান স্পষ্ট করে জানিয়েছিল, তারা হরমুজ প্রণালিতে নিজেদের উপস্থিতি ও নিয়ন্ত্রণ বজায় রাখবে। আর যুক্তরাষ্ট্রের অবরোধের মধ্যেই এমন পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সব মিলিয়ে ‘শুজা ২’ জাহাজের এই যাত্রা এখন শুধু একটি সামুদ্রিক ঘটনা নয়, বরং আন্তর্জাতিক রাজনীতির নতুন এক বার্তা হিসেবেও দেখছেন সংশ্লিষ্টরা।
সূত্রঃ আল-জাজিরা

ইরানের সাথে দ্বিতীয় দফায় উচ্চপর্যায়ের বৈঠকের লক্ষে একটি শক্তিশালী প্রতিনিধিদল পাকিস্তানে পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, তার বিশেষ প্রতিনিধি দলটি আজ সোমবার (২০ এপ্রিল, ২০২৬) সন্ধ্যা নাগাদ ইসলামাবাদে পৌঁছাবে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিরসন এবং একটি দীর্ঘমেয়াদী শান্তি চুক্তিতে পৌঁছানোই এই সফরের মূল লক্ষ্য।
হোয়াইট হাউসের সূত্র অনুযায়ী, এবারের মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্বে থাকছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার সাথে থাকছেন ট্রাম্পের বিশেষ উপদেষ্টা স্টিভ উইটকফ এবং প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। উল্লেখ্য, এই তিন সদস্যই এর আগে অনুষ্ঠিত প্রথম দফার দীর্ঘ ২১ ঘণ্টার আলোচনায় সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন।
যুক্তরাষ্ট্র আলোচনার জন্য তোড়জোড় শুরু করলেও তেহরান এখনো এতে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেনি। বরং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্টভাবে জানিয়েছেন, এই মুহূর্তে পরবর্তী কোনো দফার আলোচনার পরিকল্পনা তাদের নেই। ইরানি কর্মকর্তাদের মতে, আলোচনার আগে কয়েকটি শর্ত পূরণ করা আবশ্যক। যার মধ্যে অন্যতম শর্ত হলো ইরানের ওপর আরোপিত বর্তমান অর্থনৈতিক ও নৌ-অবরোধ বহাল থাকা অবস্থায় তারা কোনো সংলাপে বসবে না। এছাড়াও তেহরান জানিয়েছে, যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র তাদের ন্যায়সঙ্গত দাবিগুলো মেনে না নেবে, ততক্ষণ সমঝোতা সম্ভব নয়।
এর আগে ইসলামাবাদে দুই দেশের মধ্যে প্রথম দফা আলোচনার টানা ২১ ঘণ্টা চললেও তা কোনো চূড়ান্ত চুক্তি’তে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। সেই আলোচনার পর দুই পক্ষই নিজ নিজ অবস্থানে অনড় থাকে। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই দেশের মধ্যে দূরত্ব এখনো ব্যাপক।
প্রেসিডেন্ট ট্রাম্প তার পোস্টে ইরানকে একটি ন্যায্য ও যৌক্তিক চুক্তির প্রস্তাব দেওয়ার কথা উল্লেখ করেছেন। তবে তিনি এও হুঁশিয়ারি দিয়েছেন যে, ইরান যদি এই সুযোগ হাতছাড়া করে, তবে তার ফল ভালো হবে না।
পাকিস্তান সরকার এই গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যস্থতাকারী হিসেবে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করেছে। মার্কিন প্রতিনিধিদল আজ সন্ধ্যায় পৌঁছানোর পর পাকিস্তান সরকার ইরানের প্রতিনিধিদের সাথে আলোচনার টেবিলে আনার জন্য পুনরায় কূটনৈতিক তৎপরতা চালাবে বলে ধারণা করা হচ্ছে।

পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা নতুন করে অস্থির করে তুলেছে বিশ্ব জ্বালানি বাজারকে। ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান অচলাবস্থার জেরে তেলবাহী ট্যাঙ্কার চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সপ্তাহের শুরুতেই তেলের দামে বড় ধরনের পরিবর্তন দেখা গেছে।
মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, শিকাগো মার্কেন্টাইল এক্সচেঞ্জে লেনদেন শুরুর এক ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম ৬ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮৭ ডলার ৯০ সেন্টে পৌঁছেছে। একই সময়ে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৯৫ ডলার ৬৪ সেন্টে। এর আগে, গত শুক্রবার ইরান হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা দিলে তেলের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছিল এবং দাম প্রায় ৯ শতাংশ কমে যায়। তবে সেই পরিস্থিতি বেশিক্ষণ স্থায়ী হয়নি।
শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি বন্দরে নৌ অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দিলে তেহরান তাদের সিদ্ধান্ত থেকে সরে আসে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র একটি ইরানি কার্গো জাহাজ জব্দ করেছে বলে জানিয়েছেন ট্রাম্প। এই ঘটনার জবাবে ইরানের সামরিক কমান্ড কঠোর পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে, যা অঞ্চলজুড়ে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।
উল্লেখ্য, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ এখন অষ্টম সপ্তাহে গড়িয়েছে। দীর্ঘায়িত এই সংঘাতে তৈরি হয়েছে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় জ্বালানি সংকট। গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর আগে যেখানে তেলের দাম ছিল ব্যারেলপ্রতি প্রায় ৭০ ডলার, সেখানে এখন তা বেড়ে মাঝেমধ্যে ১১৯ ডলার ছাড়িয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালিতে এই অচলাবস্থা অব্যাহত থাকলে বিশ্ববাজারে তেলের দামে আরও অস্থিরতা দেখা দিতে পারে।

ইসরাইল ও ইরানের মধ্যকার দীর্ঘদিনের উত্তেজনা নতুন করে চরম মাত্রায় পৌঁছেছে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে চলমান সংঘাত এখনো শেষ হয়নি এবং পরিস্থিতি যেকোনো মুহূর্তে আরও ভয়াবহ রূপ নিতে পারে।
রোববার আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্র একসঙ্গে মিলে ইরানের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে লড়াই করছে। তাঁর ভাষায়, এটি সভ্যতার পক্ষে বর্বরতার বিরুদ্ধে এক গুরুত্বপূর্ণ সংগ্রাম। নেতানিয়াহু আরও সতর্ক করে বলেন, ইরানের বিরুদ্ধে এখন পর্যন্ত বড় ধরনের সাফল্য অর্জিত হলেও যুদ্ধ এখনো শেষ হয়নি। যেকোনো মুহূর্তে নতুন পরিস্থিতি তৈরি হতে পারে, যা পুরো অঞ্চলের নিরাপত্তাকে আরও অনিশ্চিত করে তুলবে।
তিনি দাবি করেন, তাদের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত এই লড়াই অব্যাহত থাকবে এবং তারা বিশ্বজুড়ে স্বাধীনতাকামী মানুষের জন্য নতুন আশা ও আলোর দিশা বয়ে আনবে। এদিকে কূটনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন তৎপরতা। ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা বৈঠকের প্রস্তুতি চলছে। তবে আলোচনায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবি, বারবার অবস্থান পরিবর্তন এবং পরস্পরবিরোধী বক্তব্য আলোচনার অগ্রগতিতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ার শঙ্কা দেখা দিয়েছে, আর কূটনৈতিক সমাধানের পথ এখনো অনিশ্চিত রয়ে গেছে।