•অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলেই জেল-জরিমানা: কন্টেন্ট ক্রিয়েটরদের জন্যে সংসদে ঘোষণা
•শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট পাচ্ছেন না এমপিরা, সংসদে বাজেট ঘাটতি ও জনস্বার্থে ঐকমত্য
• সংরক্ষিত আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা: সংসদে গেলে জনগণের ভোটেই যাবেন তিনি
• ফতুল্লায় গুদারাঘাটের ইজারা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষঃ আহত ৫
•অনলাইন প্রতারণার নতুন ফাঁদ: ‘বুলসুক’ কোম্পানির বিরুদ্ধে কোটি টাকা পাচারের অভিযোগ, নেপথ্যে তৌহিদ-ইমন গং!
•সিন্ডিকেটের হাতে জনগণকে জিম্মি হতে দেবে না সরকার: বাণিজ্যমন্ত্রী
•গ্রাফিতিতে গুপ্ত লেখা’কে কেন্দ্র করে, চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ
•স্থায়ীভাবে ইরান যুদ্ধ বন্ধের দাবিতে এবার মার্কিন সেনাদের বিক্ষোভ
•বস্ত্র ও পাট খাতে নতুন প্রাণের সঞ্চার, সচল হতে যাচ্ছে বন্ধ মিলগুলোঃ বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
• মনের মানুষ খুঁজতে কক্সবাজার গেলেন হিরো আলম
•পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎকার
•(ঢামেক) ছাত্রী কমন রুম থেকে এপ্রোন ও স্টেথোস্কোপসহ এক ভুয়া শিক্ষার্থীকে আটক
•এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিলো প্রায় ২৫ হাজার শিক্ষার্থী
•মুক্তি পাওয়ার আগেই ২৫০ কোটি টাকা আয় করেছে ‘কিং’ সিনেমা
•এই সপ্তাহেই তৈরি হবে এইচএসসি পরীক্ষার রুটিন : শিক্ষামন্ত্রী
•বাংলাদেশের ‘আলী’ জার্মানিতে পুরস্কার জিতল
•ইতালির রাষ্ট্রদূতের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক: দক্ষ কর্মী নিতে আগ্রহী ইতালি
• যৌন হয়রানি নিয়ে বিরূপ মন্তব্য করে বিপাকে অভিনেত্রী হানসিকা মোতওয়ানি
•ঠাকুরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশে শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা
•মে দিবসে মঞ্চে আসছে আরণ্যকের ‘রাঢ়াঙ’

দেশজুড়ে হামের প্রাদুর্ভাব রোধ করতে টিকাদান কর্মসূচি হাতে নিয়েছে সরকার। তারই আলোকে রাঙ্গামাটিতেও হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকালে রাঙ্গামাটি বায়তুর শরফ কমপ্লেক্সে মাদ্রাসার অস্থায়ী টিকা দান কেন্দ্রে এই কর্মসূচীর উদ্বোধন করেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।
সিনিয়ন স্বাস্থ্য সহকারী খোকন চাকমার সঞ্চালনায় ও রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন ডাঃ নুয়েন খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পৌর প্রশাসক মোঃ মোবারক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসাইন পিপিএম, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও স্বাস্থ্য বিষয়ক আহবায়ক দেবপ্রিয় চাকমা, রাঙ্গামাটি ডেপুটি সিভিল সার্জন ডাঃ অমিত দে, ডাক্তার প্রতীক সেন। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি, ডাক্তার ও নার্সরা উপস্থিত ছিলেন।
এসময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার বলেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ। তাই ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার এই উদ্যোগ নিয়েছে। তিনি অভিভাবক, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, ধর্মীয় নেতা ও স্থানীয় প্রশাসনের সবাইকে শিশুদের টিকা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
এবারের টিকা কর্মসূচীতে রাঙ্গামাটি জেলায় ৬৫ হাজার শিশুকে হাম-রুবেলার টিকা প্রদান করা হবে। রাঙ্গামাটি জেলার ৪৯টি ইউনিয়নের ১৫৬টি ওয়ার্ডে ১ হাজার ২৭২টি সেন্টার, ৩৫৪টি স্কুল ও ১০টি স্থায়ী কেন্দ্রে টিকা প্রদান করা হবে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, যেসব শিশুর জ্বর রয়েছে বা বর্তমানে অসুস্থ, তাদের সুস্থ হওয়ার পর টিকা দেওয়াই উত্তম। পাশাপাশি প্রথম ডোজ নেওয়ার পর চার সপ্তাহ পূর্ণ না হলে পুনরায় টিকা না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এসময় টিকাদান কেন্দ্রে টিকা দিতে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে মা ও শিশুদেরকে।

পটুয়াখালী জেলার অন্তর্গত গলাচিপা উপজেলার চর কাজল এবং চর বিশ্বাস ইউনিয়নে চিকিৎসা সেবার তিব্র সংকট চলছে।
গলাচিপার মুল ভূখণ্ড থেকে বিছিন্ন এই দুই ইউনিয়নে কোনো সরকারি -বেসরকারি চিকিৎসা সেবা নেই।উপজেলা শহর থেকে আলাদা করেছে বুড়াগৌরাঙ্গ নদী এবং বিপরীত পাশে রয়েছে চর ফ্যাশন নদী।যার ফলে জেলা বা উপজেলা শহরে সহজেই যাতায়াত করা যায় না।
এই দ্বীপে মানুষ বসবাসের শুরু থেকেই চিকিৎসা সেবা নেই।এমনকি জরুরী চিকিৎসা সেবার জন্য নূন্যতম কোনো ক্লিনিক বা হাসপাতাল না থাকায় প্রতিনিয়ত ঝুঁকির মধ্য দিয়ে জীবন পার করতেছে এই দ্বীপের হাজারও মানুষ।
সবচেয়ে ঝুঁকিপূর্ণ পরিস্থিতে রয়েছে প্রসূতি মহিলারা।এসময়ে মহিলাদের নিয়মিত চিকিৎসার প্রয়োজন হয়।কিন্তু কোনো ক্লিনিক বা হাসপাতাল না থাকায় তারা চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে।
যার ফলে বেড়ে যাচ্ছে অকাল গর্বপাত এবং প্রসবকালে মৃত্যুর হারও বেড়ে যাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়,চর কাজল ও চর বিশ্বাসে বসবাসরত মানুষদের চিকিৎসার জন্য উপজেলা বা জেলা শহরে যেতে হয়।যাতায়াত ব্যবস্তা খারাপ হওয়াতে অসুস্থ রোগীদের সময়মতো উপজেলা বা জেলা শহরের হাসপাতালে নেওয়া সম্ভব হয় না।ফলে অনেক সময় সাধারন রোগী খারাপ অবস্থায় পড়ে এবং অনেক সময় মারাও যায়।
এলাকাবাসীর অভিযোগ,বহুবার স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধির জানানো হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায় নাই।বিশেষ করে গর্ববতী নারী,শিশু এবং বয়স্কদের জন্য এই পরিস্থিতি ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি করেছেন।
স্থানীয় বাসিন্দা রাজিব খান বলেছেন, হঠাৎ কোনো সময় রোগী অসুস্থ হলে আমাদের কিছু করার থাকে না।নৌকাতে করে নিতে নিতে রোগীর অবস্থা আরও খারাপ হয়ে যায়।
স্বাস্থ্য সেবার এমন বেহাল অবস্থার জন্য দ্বীপবাসী নিজেদেরকে অসহায় মনে করেন।তারা যতদ্রুত সম্ভব একটা কমিউনিটি ক্লিনিক বা হাসপাতাল স্থাপনের দাবী জানায়।
এ বিষয়ে ছাত্র অধিকার পরিষদের নেতা মেহেদী হাসানের সাথে যোগাযোগ করলে তিনি জানান ,আমরাও এই পরিস্থিতি জানি আমিও এই এলাকার বাসিন্দা।আমরা মাননীয় প্রতিমন্ত্রী নুরুল হক নুর ভাইকেও জানিয়েছি তিনিও বিষয়টি জানেন যেহেতু তিনিও এই এলাকা।
আমরা খুব দ্রুতই দৃশ্যমান কিছু দেখতে পারবো।তিনি সাধারন মানুষকে আরও কিছুদিন ধৈর্য ধরার অনুরোধ করেন।

২০ ফেব্রুয়ারী,এম এ হালিম, ভৈরবে ৫ মাস - বছর বয়সী শিশুদের হামের টিকা প্রদান কর্মসূচীর উদ্ধোধন করা হয়েছে। আজ সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান ক্যাম্পে শিশুদের টিকা প্রদানের মাধ্যমে এ কর্মসূচীর উদ্ধোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম মামুনুর রশিদ।
এ সময় সাথে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কিশোর কুমার ধর, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ,পৌর স্বাস্থ্য পরিদর্শক নাছিমা বেগম প্রমূখ। এ সময় উপজেলা নির্বাহী কমর্কর্তা জানান, ভৈরবে হামের প্রকোপ নিয়ন্ত্রণে আছে। তবে হামের প্রকোপ যেন না বাড়ে আজকে শিশুদের টিকা প্রদান করা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কিশোর কুমার ধর,বলেন টিকা নেয়ার পর কেউ যদি ভয় পায় বা অজ্ঞান হয়ে যায় তাহলে নিকটস্থ টিকাদান কেন্দ্র বা স্বাস্থ্য কমপ্লেক্সে যেন নিয়ে আসে। তবে ভয় পাওয়ার কিছু নেই । ভৈরবে ৩৮ হাজার৫ শ ৯৬ জন শিশু কে টিকার আওতায় আনা হয়েছে । ৩১২ টি কেন্দ্রের মাধ্যমে ৩৩ জন টিকাদান কর্মী এবং ৬৬ জন স্বেচ্ছাসেবক এর মাধ্যমে পৌরসভায় ১১ হাজার ৫২২ জন এবং ৭ টি ইউনিয়নে ২৭ হাজার ৭৪ জন শিশু।