দেশে হামের পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৪৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬৬ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মারা গেছে ৯৩ জন শিশু এবং সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ৫৭৩ জনের।

এছাড়া একই সময়ের মধ্যে সারাদেশে মোট ৯০ হাজার ৪৩ জনের মধ্যে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার করা এবং আক্রান্ত এলাকায় জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করা প্রয়োজন।

প্রাইমটিভি/এনজি