২০২৫২০২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস উপলক্ষ্যেএকজন শিক্ষার্থী, একটি বৃক্ষরোপণকর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ক্লাস শুরুর প্রথম দিনই শিক্ষার্থীরা দেশব্যাপী প্রায় ১১ হাজারের বেশি গাছ রোপণ করবেন।

মে সকাল ৯টায় দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজগুলোতে একসঙ্গে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে অনলাইনে যুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. সাকি মো. জাকিউল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।  

দেশের মোট ১১২টি মেডিকেল কলেজ কেন্দ্রীয় অনলাইন ওরিয়েন্টেশন অনুষ্ঠানে যুক্ত থাকবে। এতে অংশ নেবেন নতুন শিক্ষাবর্ষে সুযোগ পাওয়া প্রায় সাড়ে ১১ হাজার মেডিকেল শিক্ষার্থী। কেন্দ্রীয় অনুষ্ঠান শেষে প্রতিটি কলেজ নিজস্বভাবে ওরিয়েন্টেশন কার্যক্রম শেষ করবে।

একই দিনেএকজন শিক্ষার্থী, একটি বৃক্ষরোপণকর্মসূচির আওতায় প্রতিজন শিক্ষার্থী একটি করে চারা গাছ রোপণ করবে। ফলে সারা দেশে প্রায় ১১ হাজারের বেশি বৃক্ষ রোপণ সম্পন্ন হবে।

সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, গত বছরও একই ধরনের কর্মসূচি আয়োজন করা হয়েছিল। ২০২৫২০২৬ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় লাখ ২২ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেন। এর মধ্যে ৩৭টি সরকারি মেডিকেলে হাজার ১০০ জন এবং ৭৫টি বেসরকারি মেডিকেল কলেজে প্রায় হাজার ২৭৮ জন নতুন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। সব মিলিয়ে প্রায় ১১ হাজারের বেশি শিক্ষার্থী বছরের ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশ নেবেন।