জনপ্রিয় অভিনেতা তারিকুজ্জামান তপন আর নেই। দীর্ঘদিন খাদ্যনালির ক্যানসারের সঙ্গে লড়াই করে শুক্রবার (২৪ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘ-এর সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।

অভিনয়শিল্পী সংঘের ফেসবুক পেজে এক শোকবার্তায় বলা হয়, সংগঠনের সম্মানিত সদস্য ও প্রিয় সহকর্মী তারিকুজ্জামান তপনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হচ্ছে। তার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

দীর্ঘ অভিনয় জীবনে তারিকুজ্জামান তপন নাটক ও টেলিভিশন মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার মৃত্যুতে শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।