ছোট পর্দার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। বর্তমানে প্রভা প্রবাস জীবনে ব্যস্ত থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে যোগাযোগটা নিয়মিতই রাখেন। সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবন, বিশেষ করে বিয়ে ও সন্তান নিয়ে ভক্তদের অনাকাঙ্ক্ষিত প্রশ্নের সম্মুখীন হয়ে এক ভিডিও বার্তায় নিজের ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

Screenshot_25-9

ভিডিওর শুরুতে প্রভা ভক্তদের প্রতি সম্মান জানিয়ে বলেন, ‘ধরুন আপনি আমার জেনুইন ফ্যান, আমার কাজ পছন্দ করেন এবং আমার অভিনীত নাটক বা টিভিসিগুলো দেখতেন। আপনার সাথে আমার কোনো ডাক্তারখানা, শপিং মল বা রেস্টুরেন্টে দেখা হলো। বিষয়টি খুব সুন্দর হতে পারতো। কিন্তু হুট করেই কোনো শিষ্টাচার ছাড়াই যদি প্রশ্ন করেন- আপা বিয়ে করছেন না কেন? তখন বিষয়টি খুবই ইনডিসেন্ট হয়ে যায়।

বিয়ে, জন্ম এবং মৃত্যুকে সৃষ্টিকর্তার একান্ত সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করে প্রভা বলেন, ‘আপনারা কি আল্লাহকে বিশ্বাস করেন না? জন্ম, মৃত্যু আর বিয়ে- এই তিনটি জিনিস আল্লাহ একদম নিজের হাতে রেখে দিয়েছেন। একমাত্র তিনি ছাড়া পৃথিবীর কেউ জানে না ভবিষ্যতে কী হতে যাচ্ছে। আমার কপালে যদি বিয়ে লেখা থাকে, তবে আমি না চাইলেও তা হবে। আর যদি আমার জন্য তা লেখা না থাকে, তবে আমি জোর করে তা করতে পারব না।