অভিনেত্রী আশনা হাবিব ভাবনা কখনো তার অভিনয়, কখনো বা ক্যানভাসে ফুটিয়ে তোলা শিল্পকর্ম   দিয়ে নিজেকে তুলে ধরেছে সবখানেই। এর আগে এক ভিডিওতে কাকের প্রতি অগাধ ভালোবাসা দেখানোর কারণে নেটিজেনরা তাকে নিয়ে বেশ আলোচনা ও সমলোচনা করেছেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা চর্চা হলেও ভাবনা নিজের অবস্থানে অনড়।

prothomalo-bangla_2024-12-09_tjgsfaj5_4

 সম্প্রতি এক সাক্ষাৎকারে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অভিজ্ঞতা এবং কাক প্রীতি নিয়ে কথা বলেছেন ভাবনা। মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে নিজের অভিনীত সিনেমা ‘পায়ল’ (আর্কটিক বিভাগ) নিয়ে হাজির হয়েছিলেন ভাবনা। বিদেশের মাটিতে লাল গালিচায় নিজের দেশের সংস্কৃতি তুলে ধরতে তিনি বেছে নিয়েছিলেন দেশীয় বেনারসি শাড়ী। তবে পোশাকের চেয়েও বেশি আলোচনায় এসেছে তার কাকের প্রতি ভালোবাসা।

vabna

তিনি বলেন, ‘ভালোবাসার উৎপত্তি তো আসলে বলে বোঝানো যায় না। আমি পৃথিবীর সব কাককে ভালোবাসি। আমাদের ঢাকা শহরে তো টিয়া বা অন্য পাখি অহরহ দেখা যায় না। আমি পুরান ঢাকায় বড় হয়েছি, সেখানে প্রথম যে পাখিটি দেখেছি, সেটি ছিল কাক। আর প্রথম দেখা সেই পাখির প্রেমেই আমি পড়ে গেছি।