‘দ্য রয়্যালস’-এর দ্বিতীয় সিজনে থাকছেন না জনপ্রিয় অভিনেত্রী ভূমি

ছবি: সংগৃহীত- রাজকীয় পোশাকে
নেটফ্লিক্সের আলোচিত সিরিজ ‘দ্য রয়্যালস’ দ্বিতীয় সিজন নিয়ে ফেরার প্রস্তুতি নিলেও দর্শক মহলে বইছে মিশ্র হাওয়া। রাজকীয় আভিজাত্য আর জটিল সম্পর্কের টানাপোড়েন নিয়ে নির্মিত এই সিরিজের পরবর্তী সিজনে থাকছেন না প্রথম সিজনের অন্যতম প্রধান আকর্ষণ ভূমি পেডনেকর। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, প্রথম সিজনে ভূমিকে নিয়ে হওয়া ব্যাপক সমালোচনার জের ধরেই নির্মাতারা এই কঠোর সিদ্ধান্ত নিয়েছেন।
এক প্রতিবেদনে জানানো হয়েছে, দ্বিতীয় সিজনে গল্পের কাঠামোতে আমূল পরিবর্তন আনা হচ্ছে। যেখানে প্রথম সিজনে ঈশান খট্টর ও ভূমির রসায়ন ছিল গল্পের মূল ভিত্তি, সেখানে নতুন পর্বে রাজপরিবারের অভ্যন্তরীণ রাজনীতি, ক্ষমতার দ্বন্দ্ব এবং পারিবারিক জটিলতাকেই বেশি প্রাধান্য দেওয়া হবে। অর্থাৎ, গল্পের মোড় ঘোরার কারণেই ভূমি ও ঈশানের সেই অসমাপ্ত প্রেমকাহিনী আর পূর্ণতা পাচ্ছে না।

সিরিজ সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, ভূমির সাথে নির্মাতাদের কোনো ব্যক্তিগত বিবাদ বা মতবিরোধ নেই। প্রথম সিজনটি যেখানে শেষ হয়েছিল, সেখান থেকে গল্পটিকে স্বাভাবিক গতিতে এগিয়ে নিতেই ভূমির চরিত্রটি বাদ দেওয়া হয়েছে। সৃজনশীল কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে।
তবে এই বাদ পড়ার পেছনে প্রথম সিজনে ভূমির লুক এবং অভিনয় নিয়ে হওয়া ট্রোলিং বা সমালোচনাকে অন্যতম প্রধান কারণ হিসেবে দেখছেন চলচ্চিত্র বিশ্লেষকরা। এ বিষয়ে ভূমি নিজেই তার মানসিক অবস্থার কথা জানিয়েছেন এক সাক্ষাৎকারে। তিনি বলেন, "সমালোচনার শোরগোল এতটাই বেড়ে গিয়েছিল যে আমি নিজের সৃজনশীল কণ্ঠস্বর হারিয়ে ফেলেছিলাম। যখন প্রতিদিন আপনাকে বলা হবে যে আপনাকে আপনার মতো লাগছে না, তখন তা ভেতরে ক্ষত তৈরি করে। আমি রীতিমতো অসাড় হয়ে গিয়েছিলাম।"

ভূমি পেডনেকরের মতো একজন শক্তিশালী অভিনেত্রীর সিরিজ থেকে বাদ পড়া তার ভক্তদের জন্য হতাশাজনক হলেও, ভূমি বর্তমানে তার ক্যারিয়ারের অন্যান্য নতুন প্রজেক্ট নিয়ে দারুণ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









