নিজের আসন্ন সিনেমা পতি পত্নী অউর ওহ ২’-এর প্রচারণায় গিয়ে বিতর্কের মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং। গুজরাটের গির ন্যাশনাল পার্কে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর নেটিজেনরা তাকে এবং বন বিভাগকে কাঠগড়ায় দাঁড় করান।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, রাকুল জঙ্গলের ভেতরে হাঁটছেন এবং পাশে সাফারি গাড়ি দাঁড়িয়ে আছে। সাধারণত পর্যটকদের জন্য সাফারি চলাকালীন গাড়ি থেকে নামা কঠোরভাবে নিষিদ্ধ। এই ভিডিও দেখে সাধারণ মানুষ একে সেলিব্রিটি প্রিভিলেজ’ বা তারকাদের জন্য বিশেষ সুবিধা হিসেবে সমালোচনা শুরু করেন।

ভিডিওটি সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে নয়, বরং অভয়ারণ্যের প্রবেশপথের বাইরের এলাকায় ধারণ করা হয়েছে।

97ef40be7dcc3d7d7e6306df942b09aa9bb3ebd4db6f2fa4

 রাকুল প্রীত সিং আসলে অসুস্থ হয়ে পড়েছিলেন। অভয়ারণ্যে প্রবেশের আগেই তিনি অসুস্থ বোধ করায় তার দল তাকে নিয়ে ফিরে যায়। অর্থাৎ, তিনি জঙ্গলের মূল অংশে প্রবেশই করেননি।

এত বিতর্কের মধ্যেও রাকুল প্রীত সিংয়ের নতুন ছবি নিয়ে দর্শকদের আগ্রহ বাড়ছে।

২০১৯ সালের সফল ছবি ‘পতি পত্নী অউর ওহ’-এর সিক্যুয়াল হিসেবে এই সিনেমাটি বক্স অফিসে কেমন সাড়া ফেলে, এখন সেটাই দেখার বিষয়।