২০১৮ সালের ‘জিরো’ সিনেমার পর দীর্ঘ বিরতি ভেঙে অবশেষে ক্যামেরার সামনে ধরা দিলেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা।সম্প্রতি একটি বিজ্ঞাপনের মাধ্যমে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এসেছেন তিনি। তবে পর্দার সেই চিরচেনা ‘চুলবুলি’ নায়িকাকে দেখে চমকে গেছেন তার ভক্ত অনুরাগীরা।

dinajpurtv-image20260513174009-20260513114211

সামাজিক মাধ্যমে ভিডিওটি প্রকাশ পাওয়ার পর থেকেই শুরু হয়েছে তুমুল আলোচনা। অনেক নেটিজেনের দাবি, অভিনেত্রীর চেহারায় আমূল পরিবর্তন এসেছে এবং বয়সের ছাপ স্পষ্ট। এমনকি তার প্লাস্টিক সার্জারি বা ফিলার নিয়ে পুরোনো বিতর্কগুলো আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। কেউ কেউ মন্তব্য করেছেন, "তাকে হুট করে চেনা দায়।"

তবে বিতর্কের বিপরীতে ঢাল হয়ে দাঁড়িয়েছেন তার ভক্তরা। তাদের মতে, দীর্ঘ সময় পর প্রিয় নায়িকাকে পর্দায় দেখতে পাওয়াটাই সবচেয়ে বড় প্রাপ্তি। সময়ের সাথে চেহারার পরিবর্তন আসাটা অত্যন্ত স্বাভাবিক বিষয়।

1774190415_new-project-2026-03-22t201038-673

বর্তমানে স্বামী বিরাট কোহলি ও দুই সন্তানকে নিয়ে লন্ডনে স্থায়ীভাবে বসবাস করছেন আনুশকা। সংসার ও সন্তানদের সময় দিতে গিয়ে রূপালি জগৎ থেকে প্রায় অদৃশ্য হয়ে গিয়েছিলেন তিনি। দীর্ঘ এই বিরতির পর তার এই প্রত্যাবর্তন ভক্তদের মনে যেমন কৌতুহল জাগিয়েছে, তেমনি তার আগামী কাজের অপেক্ষায় প্রহর গুনছেন অনুগামীরা।

প্রাইমটিভি/ বিএম