ফুটবল বিশ্বকাপ আর শাকিরা যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। ২০০৬ সালের 'বাম্বু', ২০১০ সালের কালজয়ী 'ওয়াকা ওয়াকা' কিংবা ২০১৪ সালের 'লা লা লা' বিশ্বকাপের মঞ্চে শাকিরার গান মানেই বিশ্বজুড়ে এক অন্যরকম উন্মাদনা। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। আসন্ন ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে নতুন থিম সং নিয়ে আসছেন কলম্বিয়ান এই পপ কুইন।

1-1778323127

শাকিরার নতুন এই গানটি নিয়ে ইতোমধ্যেই ভক্তদের মাঝে কৌতূহল ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। ফুটবল প্রেমীদের কাছে শাকিরা মানেই জাদুকরী ছন্দ আর মাঠ মাতানো পারফরম্যান্স।

এবারের গানটিতেও ল্যাটিন রিদম এবং বৈশ্বিক পপ মিউজিকের এক দারুণ সংমিশ্রণ থাকবে, যা গ্যালারি থেকে শুরু করে ড্রয়িংরুম পর্যন্ত ছড়িয়ে দেবে।

Untitled_1778316587

আসন্ন বিশ্বকাপ দিয়ে আবারও গানে ফিরছেন শাকিরা।নতুন এই থিম সং'য়ের টিজার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে সবাইকে চমকে দেন ল্যাটিন পপ সাম্রাজ্ঞী। 'দাই দাই' ট্র্যাকে এবার তার সাথে সুর মেলাচ্ছেন বার্না বয়। আগামী ১৪ মে এই থিম সং প্রকাশের মধ্য দিয়েই ফুটবল উন্মাদনায় মাতবে পুরো বিশ্ব।

প্রাইমটিভি/ বিএম