ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি)নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

 প্রজ্ঞাপন অনুযায়ী, মহামান্য রাষ্ট্রপতি চ্যান্সেলরের অনুমোদনক্রমে 'ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০ (সংশোধিত ২০১০)' এর ১০(১)ধারা মোতাবেক তাকে আগামী চার বছরের জন্য এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব প্রদান করা হয়েছে। তবে শর্ত থাকে যে, তিনি চাইলে মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করতে পারবেন।এছাড়া রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করার ক্ষমতা রাখেন।

 অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের এই নিয়োগের মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ প্রতীক্ষিত প্রশাসনিক শূন্যতা পূরণ হলো। সাধারণ শিক্ষক ও শিক্ষার্থীদের প্রত্যাশা, তার অভিজ্ঞ নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে নতুন গতিশীলতা আসবে এবং দীর্ঘদিনের বিরাজমান সংকটগুলো দ্রুত নিরসন হবে।

প্রাইমটিভি/ বিএম