ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে প্রথমবার পা রেখেই বিশ্ববাসীর নজর কেড়ে নিলেন বলিউড অভিনেত্রী তারা সুতারিয়া। দীর্ঘ প্রতীক্ষিত এই অভিষেকে তিনি সাধারণ কোনো আধুনিক ট্রেন্ড নয়, বরং বেছে নিয়েছিলেন ১৯৫০-এর দশকের ‘ওল্ড হলিউড’ আভিজাত্যকে

13_Dv5fUSU

একটি সাদা-কালো স্ট্র্যাপলেস গাউনে রেড কার্পেটে ধরা দেন তারা।এর সাথে তার পরিমিত সাজ এবং আত্মবিশ্বাসী উপস্থাপনা বিদেশের মাটিতে ভারতীয় ফ্যাশনের উচ্চমানকে ফুটিয়ে তুলেছে।

কেবল রেড কার্পেটে উপস্থিতিই নয়, এবারের উৎসবে আয়োজিত ‘উইমেন ইন সিনেমা গালা’-তে তাকে বিশেষ সম্মানে ভূষিত করা হচ্ছে। সিনেমা ও গ্ল্যামার জগতে তার অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মান প্রদান করা হচ্ছে।

prothomalo-bangla_2026-05-14_oos6kgvx_005 (1)

আন্তর্জাতিক মঞ্চে এটি তারার প্রথম পদার্পণ হলেও তার পরিপক্ক ফ্যাশন সেন্স দেখে অনেক বিশেষজ্ঞই তাকে ওল্ড হলিউড নায়িকাদের সঙ্গে তুলনা করছেন।কান-এর এই উপস্থিতি তারার ক্যারিয়ারে যেমন নতুন পালক যুক্ত করল, তেমনি বিশ্বমঞ্চে ভারতীয় অভিনেত্রীদের ক্রমবর্ধমান প্রভাবকেও আরও একবার স্পষ্ট করে দিল।

কেবল ফ্যাশন আইকন হিসেবেই নয়, এবার কানে তারা সুতারিয়াকে বিশেষ সম্মানে ভূষিত করা হচ্ছে। রেড সি ফিল্ম ফাউন্ডেশন আয়োজিত ‘উইমেন ইন সিনেমা গালা’-তে বিশ্ব চলচ্চিত্রের প্রভাবশালী নারীদের তালিকায় স্থান পেয়েছেন তিনি।