ভারতের অন্যতম শীর্ষ জনপ্রিয় কৌতুকশিল্পী ও সঞ্চালক ভারতী সিং।পর্দায় তার হাস্যোজ্জ্বল উপস্থিতি কোটি মানুষের মন জয় করলেও, পর্দার পেছনের গল্পটা ছিল অনেকটা বিষাদময়।

বর্তমান সময়ের বডি শেমিং বা শারীরিক গঠন নিয়ে কটাক্ষের শিকার তিনি হয়ে আসছেন একদম ছোটবেলা থেকেই। এমনকি নিজের মায়ের কাছ থেকেও তাকে শুনতে হয়েছে অনাকাঙ্ক্ষিত মন্তব্য।

7zSEjFhyLZzIOkxVK4qe

 সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতী তার শৈশবের তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। তিনি জানান, সেই সময় সমাজে শরীর নিয়ে নেতিবাচক মন্তব্য করাকে কোনো অপরাধই মনে করা হতো না।

images (5)

 কেউ কিছুটা স্থূল হলে সরাসরি ‘মোটা’ কিংবা গায়ের রঙ কিছুটা চাপা হলে অবলীলায় ‘কালো’ বলে ডাকা হতো। এসব মন্তব্যে অপর পাশের মানুষের মনে কতটা গভীর ক্ষতের সৃষ্টি হয়, তা নিয়ে ভাবার অবকাশ ছিল না কারও।

প্রাইমটিভি/বিএম