চলতি আইপিএল মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি)ম্যাচগুলোতে গ্যালারিতে নিয়মিত দেখা মিলছে ভারতীয় অভিনেত্রী শেহনাজ গিলের। আরসিবির প্রতি তার এই বাড়তি ভালোবাসাকে কেন্দ্র করেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে জোর গুঞ্জন।নেটিজেনদের একাংশের ধারণা, আরসিবির তরুণ ক্রিকেটার দেবদূত পাডিক্কালের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি।

article-2023718515531957199000

সম্প্রতি একটি ম্যাচের ফাঁকে ঘরোয়া আড্ডায় শেহনাজ বলেন, ‘আমি বিরাট কোহলিকে ভালোবাসি। আর মাঠে দেবদূতের খেলা আমার দারুণ লাগে।’ চলতি মাসের শুরুতে ‘মন তো আরসিবিতেই আছে’ ক্যাপশনে একটি রিল শেয়ার করার পর এই জল্পনা আরও তীব্র হয়। গত বৃহস্পতিবারও আরসিবির জার্সি গায়ে গ্যালারিতে গলা ফাটানোর একটি ভিডিও পোস্ট করে তিনি লেখেন, ‘দারুণ মজা হলো’।তবে এই প্রেমের গুঞ্জন নিয়ে শেহনাজ বা দেবদূত কেউই এখনও কোনো মন্তব্য করেননি।

পঞ্জাবের বিনোদন জগৎ থেকে ক্যারিয়ার শুরু করা শেহনাজ ‘বিগ বস ১৩’ দিয়ে দেশজুড়ে জনপ্রিয়তা পান। পরবর্তীতে সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার মাধ্যমে তার বলিউডে অভিষেক হয়। তাকে সবশেষ দেখা গেছে ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’ সিনেমায়। তবে আপাতত মাঠের ক্রিকেট ছাপিয়ে শেহনাজের এই ‘আরসিবি প্রেম’ বলিপাড়ায় নতুন আলোচনার খোরাক জোগাচ্ছে।

 প্রাইমটিভি/বিএম