একাধিক প্রেমের ভাঙন ও বিয়ে নিয়ে কী ভাবছেন সারা আলি খান !

ছবি: সংগৃহীত- গ্লামারস সারা আলি খান
বলিউড অভিনেত্রী সারা আলি খান তার ক্যারিয়ারে যেমন সাফল্য পেয়েছেন, তেমনি ব্যক্তিগত জীবনে দেখেছেন অনেক উত্থান-পতন। অল্প বয়সে বাবা-মায়ের বিচ্ছেদ এবং পরবর্তীতে নিজের জীবনে একাধিক প্রেমের ব্যর্থতা তাকে জীবন সম্পর্কে বাস্তববাদী করে তুলেছে।
কার্তিক আরিয়ান, বীর পাহাড়িয়া কিংবা অর্জুন বাজওয়ার মতো ব্যক্তিত্বদের সাথে তার প্রেমের গুঞ্জন শোনা গেলেও, কোনো সম্পর্কই স্থায়ী হয়নি।

তবে এসব নিয়ে মোটেও চিন্তিত নন সারা। সমসাময়িক অনেক তারকা বিয়ে করলেও, নিজের বিয়ে নিয়ে কোনো তাড়াহুড়ো করতে চান না তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, ভুল মানুষের সাথে তাড়াহুড়ো করে সম্পর্কে জড়ানোর চেয়ে সঠিক মানুষের জন্য অপেক্ষা করা অনেক শ্রেয়। সারার মতে, তিনি নিজেকে পরিপূর্ণ করার জন্য অন্য কারও ওপর নির্ভর করতে চান না, বরং নিজেই সম্পূর্ণ হতে চান। নিজেকে 'গ্রিন ফ্ল্যাগ' দাবি করে তিনি জানান, নিজের চিন্তায় ডুবে থাকলেও তা অন্যের ওপর প্রভাব ফেলে না।
বর্তমানে জীবনের এই পর্যায়ে এসে বিয়ের বাড়তি চাপ না নিয়ে সম্পূর্ণ মনোযোগ ক্যারিয়ারে দিতে চান সারা। গত ১৫ মে ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘পতি পত্নী অউর ওহ দো’, যেখানে তার সাথে রয়েছেন আয়ুষ্মান খুরানা, রাকুল প্রীত সিং ও ওয়ামিকা গাব্বি। সব মিলিয়ে, ব্যক্তিগত জীবন নিয়ে চাপমুক্ত থেকে নিজের শর্তে এগিয়ে চলতেই ভালোবাসেন সারা।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









