সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতা খুললেই নেটিজেনদের টাইমলাইনে ভেসে উঠছে ‘রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক’ সংলাপটি। এই ভাইরাল কনটেন্ট এবং তা নিয়ে সাধারণ মানুষের অতি-উৎসাহের তীব্র সমালোচনা করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর।

মঙ্গলবার (১৯ মে) নিজের ফেসবুক হ্যান্ডেলে এক পোস্টে সমাজের এই দ্বিমুখী আচরণের কড়া সমালোচনা করেন তিনি। নিলয় আলমগীর তার পোস্টে লেখেন, ‘রাগ করলা, রাগ করলা বলতে বলতে তাকে ভাইরাল করো, তারপর তাকে দিয়ে শো-রুম উদ্বোধন করাইয়ো। এওয়ার্ড প্রোগ্রামে ইনভাইট করে এওয়ার্ড দিও। তারপর স্ট‍্যাটাস দিও রুচির দুর্ভিক্ষ।’

অভিনেতার এই পোস্টে সাধারণ নেটিজেনরাও ব্যাপকভাবে সহমত পোষণ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সস্তা কনটেন্ট ভাইরাল করার পর আবার তারাই যে রুচির প্রশ্ন তোলেন— এই দ্বিচারিতাকেই মূলত আঙুল দিয়ে দেখিয়েছেন নিলয়।

প্রাইমটিভি/বিএম