টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় জুটি করণ কুন্দ্রা ও তেজস্বী প্রকাশ অবশেষে বাগদান সম্পন্ন করেছেন। দীর্ঘদিন ধরে ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে নেটফ্লিক্সের সদ্য মুক্তিপ্রাপ্ত রিয়েলিটি সিরিজ 'দেশি ব্লিং'-এ বাস্তব রূপ নিয়েছে এই বিশেষ মুহূর্তটি। ২০ মে প্রিমিয়ার হওয়া এই শো-টি মূলত জনপ্রিয় 'দুবাই ব্লিং'-এর ভারতীয় সংস্করণ।

tejoshi-kundra-69df8f6588622

শো-এর একটি পর্বে তেজস্বীকে এক জমকালো সারপ্রাইজ দিয়ে বিয়ের প্রস্তাব দেন করণ। সহ-তারকা ও কলাকুশলীদের সহযোগিতায় অনুষ্ঠানস্থলটি দারুণভাবে সাজানো হয়েছিল। তেজস্বী সেখানে পৌঁছানো মাত্রই দেখতে পান, পানির ওপর বড় বড় আলোকিত অক্ষরে লেখা “তুমি কি আমাকে বিয়ে করবে?”। এরপরই করণ এক হাঁটু গেড়ে বসে পাঞ্জাবি ভাষায় তেজস্বীকে বিয়ের প্রস্তাব দেন।

6af60427906a29c9f8a5d56a809357778863fcf3f9b0ecbb

সব সমালোচনা পেরিয়ে এই জুটি আজ চার বছর একসঙ্গে পার করেছেন। তেজস্বী জানান, ‘বিগ বস’ থেকে বের হওয়ার পর অনেকেই ভেবেছিলেন তাদের প্রেম দুই সপ্তাহও টিকবে না, কেউ কেউ একে ‘ভুয়া’ বলেও কটাক্ষ করেছিলেন। অন্যদিকে করণ স্বীকার করেন,  তেজস্বীর আগমনে ভালোবাসা ও সম্পর্কের প্রতি তার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে গেছে।

বর্তমানে এই জুটি একসঙ্গে জনপ্রিয় রান্নার কমেডি শো 'লাফটার শেফস'-এ অংশ নিচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বাগদানের ভিডিওটি আসার পর থেকেই ভক্তদের শুভেচ্ছার জোয়ারে ভাসছেন এই তারকা দম্পতি।

প্রাইমটিভি/বিএম