আসন্ন ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা ‘রকস্টার’ সিনেমার দ্বিতীয় টিজার প্রকাশের পর দর্শকদের মাঝে কৌতূহল তুঙ্গে।

prothomalo-bangla_2026-05-20_9sucufru_WhatsApp-Image-2026-05-20-at-8.43.48-PM

প্রথম টিজারে শাকিব খানের রকস্টার লুকের উন্মাদনা থাকলেও, এবারের টিজারে দেখা গেছে তার জীবনের অন্য অধ্যায় ভালোবাসা, একাকিত্ব ও সম্পর্কের জটিল সমীকরণ।রোমান্স, আবেগ ও দ্বন্দ্বের মিশেলে এক রকস্টারের উত্থান-পতনের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি।

prothomalo-bangla_2026-05-20_ltzc3zui_WhatsApp-Image-2026-05-20-at-8.44.01-PM-4

পরিচালক আজমান রুশোর এই ছবিতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে তিন গ্ল্যামারাস নায়িকা সাবিলা নূর, তানজিয়া মিথিলা ও সংগীতশিল্পী সুনিধি নায়েককে। টিজারে শাকিব খানের বাইকের পেছনে সাবিলা নূরের কয়েক সেকেন্ডের উপস্থিতি সামাজিক মাধ্যমে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। অন্যদিকে,  এই সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হতে যাচ্ছে তানজিয়া মিথিলার, যিনি এর আগে বলিউডের ‘রোহিঙ্গা’ সিনেমায় অভিনয় করেছিলেন।শাকিবের সঙ্গে সুনিধি নায়েকের ঝলকও দর্শকদের নজর কেড়েছে।

prothomalo-bangla_2026-05-20_xhzcuhhh_WhatsApp-Image-2026-05-20-at-8.44.01-PM (1)

সান মোশন পিকচার্স লিমিটেড এবং পিনহুইল ফিল্মসের ব্যানারে নির্মিত ‘রকস্টার’ সিনেমাটির এক্সক্লুসিভ স্ট্রিমিং পার্টনার হিসেবে থাকছে ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’।এবার বড় পর্দায় এই ত্রিমুখী রসায়ন ও তারকাবহুল গ্ল্যামার দেখার জন্য সিনেমাপ্রেমীরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

prothomalo-bangla_2026-05-20_tls9mqqh_WhatsApp-Image-2026-05-20-at-8.44.01-PM-2

প্রাইমটিভি/বিএম