‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ আইনি বাধা নেই

ছবি: সংগৃহীত
বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড কর্তৃক ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ সিনেমার সার্টিফিকেশন সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। গত ১৯ মে সিনেমাটির প্রযোজক ও পরিচালক হাসান জাহাঙ্গীর এই রিটটি দায়ের করেন। আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী নকিব সাইফুল ইসলাম এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল করিম।
এর আগে, গত ১৫ মে প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিল সিনেমাটির। তবে ১৩ মে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনস্থ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড এক আদেশে এর সার্টিফিকেশন সাময়িকভাবে স্থগিত করে। আদেশে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত চলচ্চিত্রটি দেশের কোনো প্রেক্ষাগৃহ বা অন্য কোনো মাধ্যমে প্রদর্শন করা যাবে না। অভিনেত্রী জেবা জান্নাতের দেওয়া একটি লিখিত অভিযোগের ভিত্তিতে মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নেয়।
কন্ট্র্যাক্ট ম্যারেজ সিনেমাটিতে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর বিপরীতে অভিনয় করেছেন নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীর নিজেই। ২০২৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে এই সিনেমার শুটিং শুরু হয়েছিল। নির্মাতা জানান, এটি মূলত একটি সাসপেন্স-থ্রিলারধর্মী গল্পের সিনেমা, যার পুরো কাহিনী আবর্তিত হয়েছে চিত্রনায়িকা মৌসুমীর চরিত্রটিকে কেন্দ্র করে। আইনি এই জটিলতা কাটিয়ে সিনেমাটি শেষ পর্যন্ত আলোর মুখ দেখবে কি না, এখন সেটাই দেখার বিষয়।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









