ঈদের বিশেষ নাটক ‘যদি আমার না হও’। নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও অর্চিতা স্পর্শিয়া। আর নাটকটি পরিচালনা করেছেন সেতু আরিফ।

ইমতিয়াজ ও তানহা প্রায় ৮/৯ বছর ধরে একে অপরকে ভালোবাসে। কিন্তু দীর্ঘ সম্পর্কের পরও তারা তাদের ভালোবাসার কোনো ভবিষ্যৎ খুঁজে পায় না। কারণ ইমতিয়াজ আর্থিকভাবে অস্থির এবং পরিবারের কাছেও অবহেলিত। ইমতিয়াজের বাবা বোরহানউদ্দিন পাটোয়ারী অন্য সন্তানদের প্রতিষ্ঠিত করলেও ইমতিয়াজকে কখনো গুরুত্ব দেননি।

news_1779345379153

অন্যদিকে তানহা তার বাবার খুব আদরের মেয়ে। তাই তানহার পরিবার কোনোভাবেই ইমতিয়াজকে মেনে নিতে চায় না। নিজেকে যোগ্য প্রমাণ করার জন্য ইমতিয়াজ ব্যবসা শুরু করতে চায় এবং আত্মীয়দের কাছে সাহায্য চায়। কিন্তু সেখান থেকেও হতাশ হতে হয়। এই কঠিন সময়ে তার পাশে থাকে শুধু গোবিন্দ দা। পরিস্থিতি একসময় এতটাই জটিল হয়ে ওঠে যে ইমতিয়াজ বুঝতে পারে, তাদের সম্পর্কের কোনো পরিণতি নেই।

নির্মাতা জানান, ‘যদি আমার না হও’ নাটকটি প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন রাত ৮টায় দীপ্ত টিভিতে।

প্রাইমটিভি/বিএম