শাকিব খানের সাথে মিষ্টি জান্নাতে প্রেমের গুঞ্জন

ছবি- সংগৃহীত মিষ্টি জান্নাত
ঢাকাই চলচ্চিত্রের অন্যতম চর্চিত মুখ মিষ্টি জান্নাত যিনি একাধারে নায়িকা, ডেন্টিস্ট আবার দুবাইয়ের ব্যবসায়ী। পর্দায় কতটা সফল তা দর্শক জানুক আর না জানুক, শাকিব খানকে নিয়ে গুঞ্জন আর নিজের রসালো মন্তব্যে লাইমলাইটে কীভাবে থাকতে হয়, তা তিনি বেশ ভালোই জানেন।একসময় তো শাকিবের ‘তৃতীয় স্ত্রী’ হওয়ার গুঞ্জনও রটেছিল বাজারে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কিং খানকে নিয়ে মিষ্টি জান্নাত যা বললেন, তাতে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। শাকিবকে সরাসরি ‘ক্ষ্যাত’ উপাধি দিয়ে মিষ্টি বলেন: "আগে ও একদম স্টাইলিশ ছিল না, ক্ষ্যাত ছিল! ছোটবেলায় যখন এফডিসিতে প্রথম ওকে দেখি, লাল লিপস্টিক লাগিয়ে বসে ছিল। হিরোর ঠোঁটে লাল লিপস্টিক দেখে আমার এমন বিরক্তি লেগেছিল যে আর বলবার নয়! তবে ‘শিকারী’ সিনেমার পর ওর ভোলবদল প্রশংসনীয়।"

তবে শাকিবের নাম ভাঙিয়ে ভাইরাল হওয়ার চাটুকারিতা তিনি একদম পছন্দ করেন না। সাফ জানিয়ে দিলেন, কারও পা ধরে তিনি নায়িকা হননি।
টুইস্ট অবশ্য এখানেই শেষ নয়! বিমানে শাকিবের পাশে বসা এক ছবি নিয়ে যখন গুঞ্জন তুঙ্গে, তখন মিষ্টি একটু রহস্যের হাসি হেসে মনে করিয়ে দিলেন তাদের 'অন্যরকম কাছের' সম্পর্কের কথা। শাকিবের বাসায় যাওয়ার স্মৃতিচারণ করে বললেন, শাকিব নাকি উপর থেকে মায়ের হাতের রান্না এনে বলেছিলেন—"তোমার শাশুড়ি রান্না করে পাঠিয়েছে!"
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






