চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে অভিনেত্রীদের বয়স এবং লিঙ্গভিত্তিক বৈষম্য নিয়ে আবারও সরব হলেন বলিউড তারকা তাপসী পান্নু। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, বলিউডের পাশাপাশি দক্ষিণী সিনেমা জগতেও এই বৈষম্য প্রবল।

taapsee-pannu20170916142519

তাপসী বলেন, "ইন্ডাস্ট্রিতে কোনো নারীর বয়স ৩০ পার হলেই শুনতে হয় যে, রোমান্টিক-কমেডি ছবিতে অভিনয় করার বয়স তার পেরিয়ে গেছে। এমনকি স্ক্রিপ্টের প্রয়োজনে তরুণী চরিত্রের দরকার না থাকলেও, জোর করে কমবয়সী অভিনেত্রীদেরই বেছে নেওয়া হয়।" পুরুষ অভিনেতাদের ক্ষেত্রে এমনটা ঘটে না উল্লেখ করে তিনি জানান, নায়ক-নায়িকার বয়সের বড় ব্যবধানই এই দ্বিচারিতা স্পষ্ট করে দেয়।

d5604987-e568-4cca-97cf-bca32d7f358a

উল্লেখ্য, সম্প্রতি মুক্তি পাওয়া আইনি ড্রামা ঘরানার ছবি 'আস্‌সি'-তে তাপসীর অভিনয় দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছে। বর্তমানে তিনি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের আসন্ন অ্যাকশন-থ্রিলার ছবি 'গান্ধারী'-র জন্য নিজেকে প্রস্তুত করছেন।

প্রাইমটিভি/বিএম