বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি সম্প্রতি মাতৃত্ব ও সন্তান প্রসবের পর নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে খোলামেলা কথা বলেছেন।গত বছরের ১৫ জুলাই কন্যাসন্তান সারায়াহর মা হওয়া কিয়ারা বর্তমানে জীবনের এক চমৎকার সময় পার করছেন। তবে এই সুন্দর সফরের পাশাপাশি তাকে সমাজের কিছু নেতিবাচক মানসিকতারও মুখোমুখি হতে হয়েছে।

কিয়ারার মতে, মাতৃত্ব তার ভেতরের সত্ত্বাকে সম্পূর্ণ বদলে দিয়েছে এবং জীবনের প্রতি তার বোঝাপড়াকে আরও সমৃদ্ধ করেছে। তার বিশ্বাস, একজন মা হিসেবে এই নতুন অভিজ্ঞতা তাকে অভিনয়ে আরও পরিপক্ব করবে।

1629380334_new-project-2021-08-19t181835-452

তবে সন্তান প্রসবের পর নারীর শারীরিক পরিবর্তন এবং কাজে ফেরা নিয়ে সমাজের দ্বিচারিতা ও ‘বডি শেমিং’ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

কিয়ারা বলেন "অন্তঃসত্ত্বা অবস্থায় সমাজ নারীকে ‘দেবী’ বানিয়ে রাখে এবং তার রূপের প্রশংসা করে। কিন্তু সন্তান জন্মের পরপরই সুর বদলে যায়। সবাই আশা করে জাদুবলে নারী যেন আগের শারীরিক গঠনে ফিরে আসুক এবং চেনা ছন্দে দৌড়াক। শুরু হয় ‘মোটা হয়ে যাওয়া’ নিয়ে কটূক্তি।"

DT_1777868756

তিনি মনে করিয়ে দেন, সন্তান প্রসবের পরের সময়টাই একজন নারীর জন্য সবচেয়ে কঠিন এবং এই সময়েই তার সবচেয়ে বেশি শারীরিক ও মানসিক সমর্থনের প্রয়োজন হয়। বর্তমানে কন্নড় সুপারস্টার যশের সঙ্গে ‘টক্সিক’ সিনেমার মাধ্যমে পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন কিয়ারা। বাস্তব জীবনের এই লড়াই ও সমাজের অন্যায্য চাপের বিরুদ্ধে তার এমন সোচ্চার বক্তব্য সামাজিক মাধ্যমে বেশ প্রশংসা কুড়াচ্ছে।

প্রাইমটিভি/বিএম