জনপ্রিয় পপ গায়িকা দুয়া লিপা এবং অভিনেতা ক্যালাম টার্নার অবশেষে তাদের প্রেমকে পরিণয়ে রূপ দিলেন। লন্ডনের ঐতিহ্যবাহী ওল্ড ম্যারিলিবন টাউন হলে অত্যন্ত গোপনীয়তা ও জাঁকজমকের সাথে সম্পন্ন হলো এই তারকা জুটির বিয়ের আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুধুমাত্র তাদের ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ও কাছের কিছু বন্ধুবান্ধব।

6a1cf4218cabd1780282401

বিয়ের বিশেষ এই দিনে দুয়া লিপার সাজপোশাক সবার নজর কেড়েছে। তিনি পরেছিলেন একটি দৃষ্টিনন্দন সাদা রঙের গাউন, যার সাথে মিলিয়ে পরা সাদা গ্লাভস, ডিজাইনার জুতা এবং একটি বড় আকৃতির টুপি তাকে অনন্য করে তুলেছিল। অন্যদিকে, বর ক্যালাম টার্নারকে দেখা গেছে মার্জিত নেভি ব্লু রঙের স্যুট ও টাইয়ে।

২০২৪ সালের শুরুতে লন্ডনের একটি পার্টিতে প্রথমবার একসঙ্গে দেখার পর থেকেই তাদের প্রেমের গুঞ্জন শুরু হয়। এরপর মে মাসের দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে তারা সম্পর্কের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেন। ২০২৫ সালে এক সাক্ষাৎকারে দুয়া লিপা তাদের বাগদানের খবর নিশ্চিত করে জানান, বিশ্ব সফর শেষ করেই তারা ছাদনাতলায় বসবেন। দীর্ঘ পথচলা এবং আজীবন বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ থাকার এই অনুভূতিকে তিনি বিশেষ বলে উল্লেখ করেন। ভবিষ্যতে পরিবার বড় করার ইচ্ছা থাকলেও পেশাগত ব্যস্ততার কারণে এখনই চূড়ান্ত কিছু ভাবছেন না এই গায়িকা। বর্তমানে সংগীতজগতে দুয়া লিপা যেমন শীর্ষ তারকা, তেমনি ক্যালাম টার্নারও ‘ফ্যান্টাস্টিক বিস্টস’ সিরিজ দিয়ে দারুণ জনপ্রিয়।

প্রাইমটিভি/বিএম