পর্দায় জিয়াউল ফারুক অপূর্বর আবেগঘন অভিনয় মানেই দর্শকের চোখে জল। এবারের ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘মায়াপাখি’ নাটকটির ক্ষেত্রেও এর ব্যতিক্রম ঘটেনি।জাকারিয়া সৌখিন পরিচালিত এবং অপূর্ব ও নাজনীন নিহা অভিনীত এই নাটকটি মুক্তির পর থেকেই দর্শকহৃদয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ঈদের পরদিন সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া দুই ঘণ্টার দীর্ঘ এই নাটকটির ভিউ ইতোমধ্যে ৪৬ লাখ ছাড়িয়েছে।

image_1780320413883

গল্পের শুরুতে দেখা যায়, সাদাত (অপূর্ব) ও মায়া (নিহা) ভালোবাসায় গড়া ছোট্ট একটি সংসারে সুখ-দুঃখ ভাগাভাগি করে দিন কাটাচ্ছিলেন। কিন্তু মায়ার করপোরেট জগতে প্রবেশের পর বদলে যেতে থাকে তার জীবনযাপন ও অগ্রাধিকার। নতুন বাস্তবতায় সাদাত ও মায়ার সম্পর্কের মধ্যে অদৃশ্য দূরত্ব, ভুল বোঝাবুঝি ও মানসিক বিচ্ছিন্নতা তৈরি হয়। সাদাত সম্পর্কটি ধরে রাখার চেষ্টা করলেও মায়া ক্রমশ দূরে সরে যায়।

images

তবে নাটকটি শুধু সম্পর্কের টানাপোড়েনের গল্পেই সীমাবদ্ধ থাকেনি। গল্পের মাঝামাঝি মায়ার মৃত্যুকে ঘিরে এক রহস্যজনক ঘটনা ঘটে, যা কাহিনিতে নতুন মাত্রা যোগ করে। এই রহস্য উন্মোচনের পথেই সম্পর্ক, ক্যারিয়ার ও অহংবোধের জটিল বাস্তবতা সামনে আসে। অনবদ্য গল্প ও অভিনয়ের কারণে দর্শকরা নাটকটি দেখে আবেগ ধরে রাখতে পারছেন না। অনেকেই এটিকে ‘বড় ছেলে’ নাটকের পর অপূর্বর অন্যতম সেরা কাজ এবং চলতি বছরের ঈদের সেরা নাটক হিসেবে অভিহিত করছেন।

প্রাইমটিভি/বিএম