দক্ষিণী মেগাস্টার এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় এবার সিনেমার ভিলেন নয়, বাস্তবের এক আজব অভিযোগের কাঠগড়ায়। বিগ বস খ্যাত সাবেক নার্স ও অভিনেত্রী জুলি অভিযোগ করেছেন, বিজয়ের দল ‘টিভিকে’র অন্ধ ভক্তদের অবিরাম অনলাইন ট্রোলিং আর মানসিক অত্যাচারের কারনে নাকি তার গর্ভপাত হয়ে গেছে।

জুলির দাবি, বিয়ের পর প্রথম সন্তানের অপেক্ষায় থাকা অবস্থায় নেটিজেনরা তাকে আর তার স্বামীকে নিয়ে এমন কুরুচিপূর্ণ ট্রোল শুরু করে যে, সেই মানসিক চাপ সহ্য করতে না পেরে তিনি সন্তান হারান। রাগে-ক্ষোভে জুলি বলেই বসলেন, ‘আমার এই অবস্থার জন্য বিজয় আন্নাই দায়ী!’ তবে পরক্ষণেই ড্যামেজ কন্ট্রোল করে বললেন বিজয় নিজে এসে কিছু করেননি, কিন্তু তার ওই ‘পাগল’ সমর্থকদের লাগাম টেনে ধরতেও কোনো উদ্যোগ নেননি।

এর আগে মার্চ মাসে জুলি আটজন ট্রোলারের নামে পুলিশে ডায়েরি করতে গিয়েছিলেন। কিন্তু পুলিশ জুতসই অ্যাকশন না নিয়ে তাকে দেওয়ানি মামলার আইনি মারপ্যাঁচ বুঝিয়ে বিদায় দেয়। এরপর উল্টো জুলির নামে নাকি ‘১৫ লাখ টাকার কিডনি কেলেঙ্কারি’-র গুজব ছড়িয়ে দেওয়া হয়! জুলির শেষ পরামর্শ ‘থালাপতি’ আন্নার উচিত সমর্থকদের এই অনলাইন যুদ্ধ থামিয়ে জলকল্যাণে মন দেওয়া। তবে এই আজব ডিজিটাল কাদা ছোঁড়াছুঁড়ি নিয়ে বিজয় বা তার দল এখনো কোনো ‘রিঅ্যাকশন’ দেয়নি।

প্রাইমটিভি/বিএম