কেনো ইমরান খানের প্রেমে পড়েছিলো ভূমি পেডনেকর !

ছবি: সংগৃহীত- ইমরান খান এবং ভূমি পেডনেকর
বলিউডের রোমান্টিক-কমেডি ঘরানার অন্যতম জনপ্রিয় মুখ ইমরান খান দীর্ঘ এক দশক পর অভিনয়ে ফিরেছেন।নেটফ্লিক্সের নতুন ছবি ‘অধুরে হম অধুরে তুম’-এর মাধ্যমে তার এই প্রত্যাবর্তনকে ঘিরে দর্শকদের মাঝে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। আর এই ছবিতে তার বিপরীতে জুটি বেঁধেছেন প্রতিভাবান অভিনেত্রী ভূমি পেডনেকর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ভূমি এই ছবি নিয়ে তার উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে জানান, ইমরান খান ছিলেন তার ‘ছোটবেলার প্রেম’। বড় পর্দায় পা রাখার অনেক আগে থেকেই তিনি ইমরানের অন্ধ ভক্ত ছিলেন।ভূমির মতে, কৈশোরে তিনি ইমরানের প্রেমে পাগল ছিলেন এবং পর্দায় ইমরান সবসময়ই একজন ‘গ্রিন ফ্ল্যাগ’ বা আদর্শ পুরুষ হিসেবে হাজির হতেন।এমন একজন প্রিয় অভিনেতার সাথে পর্দা ভাগ করতে পেরে ভূমি অত্যন্ত আনন্দিত।ছবির গল্পটিকে তিনি বেশ পরিণত এবং চমৎকার বলে উল্লেখ করেছেন।
এক সময় ‘জানে তু ইয়া জানে না’, ‘আই হেট লাভ স্টোরিজ’, ‘মেরে ব্রাদার কি দুলহন’-এর মতো জনপ্রিয় সব ছবি দিয়ে ইমরান খান একটি গোটা প্রজন্মের মন জয় করেছিলেন।তার সহজ-সরল অভিনয় আর পাশের বাড়ির ছেলের মতো ব্যক্তিত্ব দর্শকদের নস্টালজিক করে তোলে। যার অভিনয় দেখে একসময় মুগ্ধ হতেন, আজ তারই নায়িকা হিসেবে কাজ করা ভূমির জন্য এক দারুণ স্বপ্নের মতো।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






