২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ে ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলার সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে বলিউডের নতুন সিনেমা ‘ভারত ভাগ্য বিধাতা’।মনোজ তাপাদিয়ার রচনা ও পরিচালনায় এই সিনেমাটিতে একদমই ভিন্ন এক চরিত্রে হাজির হচ্ছেন অভিনেত্রী কঙ্গনা রনৌত। এতে তাকে একজন সাধারণ নার্সের ভূমিকায় দেখা যাবে, যিনি সংকটের মুহূর্তে নিজের জীবনের ঝুঁকি নিয়ে সাহসিকতার সাথে সামনে থেকে নেতৃত্ব দেন।

62b3db8c42c4226ab99516da2f60ea13-696b998623622

সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমাটির ফার্স্ট লুক ও মোশন পোস্টার।সেখানে ধ্বংসস্তূপ ও আগুনের মাঝে রক্তাক্ত মুখে নার্সের পোশাকে কঙ্গনাকে দেখা গেছে, যা দর্শকদের মাঝে বেশ আগ্রহ তৈরি করেছে। সিনেমাটি মূলত মুম্বাই হামলার সেই বিভীষিকাময় রাতে ‘কামা অ্যান্ড অ্যালবলেস হাসপাতাল’-এর চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বীরত্বের গল্প বলবে, যারা বন্দুকধারীদের সামনে দাঁড়িয়ে প্রায় ৪০০ রোগীর জীবন বাঁচিয়েছিলেন।

eisamay_2026-05-22_t2s3meve_Kangana_Ranaut_5

কঙ্গনা এই সিনেমাটিকে মানবতা ও ত্যাগের এক গভীর দলিল হিসেবে উল্লেখ করেছেন। এতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন গিরিজা ওক, স্মিতা তাম্বে, জাহিদ খানসহ আরও অনেকে।গত কয়েক বছর ধরে কঙ্গনার ‘ইমার্জেন্সি’, ‘তেজস’ কিংবা ‘ধাকড়’-এর মতো সিনেমাগুলো বক্স অফিসে সুবিধা করতে পারেনি।তাই আগামী ১২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাওয়া এই সিনেমাটি কঙ্গনার ক্যারিয়ারে নতুন মোড় ঘোরাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রাইমটিভি/বিএম