বলিউডের বহু প্রতীক্ষিত সিনেমা ‘ডন ৩’ থেকে হঠাৎ রণবীর সিংয়ের সরে দাঁড়ানো এবং এর জেরে ‘ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ’ কর্তৃক তার বিরুদ্ধে ‘নন-কোঅপারেশন’ বা অসহযোগিতার নির্দেশ জারি করা নিয়ে টিনসেল টাউন এখন উত্তাল।

ronbir-20260526190558

ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানির প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্টের দাবি রণবীর ছবিটিতে চুক্তিবদ্ধ হওয়ার পর তার পেছনে প্রাক-প্রডাকশনে প্রায় ৪৫ কোটি টাকা খরচ করা হয়েছিল। কিন্তু শুটিং শুরুর মাত্র কয়েক সপ্তাহ আগে স্ক্রিপ্ট ও ডেট জটিলতার অজুহাতে রণবীর সিনেমাটি ছেড়ে দেন।এতে বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়ে ফারহানের টিম।

সমস্যা মেটাতে রণবীরকে একাধিকবার ডাকলেও তিনি বিষয়টিকে তাদের ‘এখতিয়ার বহির্ভূত’ বলে এড়িয়ে যান।সংগঠনটি তাদের টেকনিশিয়ান ও কর্মীদের রণবীরের সঙ্গে কাজ না করার অনুরোধ জানায়।

এই জটিল পরিস্থিতি সামাল দিতে রণবীর নিজে উদ্যোগী হয়েছেন বলে খবর চাউর হয়েছে।ডন-৩ এর ক্ষতিপূরণ বা ড্যামেজ কন্ট্রোল হিসেবে তিনি ফারহান আখতারকে অন্য কোনো নতুন প্রজেক্টে একসঙ্গে কাজ করার প্রস্তাব দিয়েছেন।শুধু তাই নয়, ফারহানের বোন জোয়া আখতারের পরিচালনায় কাজ করার আগ্রহও প্রকাশ করেছেন তিনি।তবে ইন্ডাস্ট্রির ভেতরের গুঞ্জন ৪৫ কোটি টাকার এই বিশাল ধাক্কার পর ফারহান কিংবা জোয়া, কেউই আপাতত রণবীরের এই ড্যামেজ কন্ট্রোল প্রস্তাবে সাড়া দিতে রাজি হননি।বরফ গলানোর এই চেষ্টা শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার বিষয়।

প্রাইমটিভি/বিএম