পশ্চিমবঙ্গের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও ভ্লগার সায়নী চক্রবর্তীর আকস্মিক ও রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে নেটদুনিয়ায়। হুগলির ত্রিবেণীর বাসিন্দা, বছর তেইশের এই তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মগরা থানার পুলিশ। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হলেও, নেপথ্যের কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

6a1bfbbc9f1a4

মেয়ের মৃত্যুর তিনদিন পর মুখ খুলেছেন সায়নীর মা মলি চক্রবর্তী। তার অভিযোগ, সায়নীকে দীর্ঘ চার বছরের প্রেমের সম্পর্কে চরম মানসিক নির্যাতন ও হেনস্থা করা হয়েছিল। ঘটনার আগের রাতেও সায়নী তার প্রেমিকের বাড়ি থেকে কাঁদতে কাঁদতে ফিরেছিলেন। বন্ধুদের মারফত পরিবার জানতে পারে, সম্পর্কের তীব্র টানাপোড়েন ও মানসিক অবসাদে ভুগছিলেন তিনি।

onnetion-1780075228528

সামাজিক মাধ্যমে পোষা গরু ‘সুন্দরী’কে নিয়ে তৈরি করা ভিডিওর কল্যাণে ‘সুন্দরী’র দিদি নামে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন সদ্য আইন পাস করা প্রাণবন্ত এই তরুণী। তার আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে লাখো অনুরাগীর মাঝে। পুলিশ ময়নাতদন্তের রিপোর্ট ও পারিপার্শ্বিক তথ্য-প্রমাণ যাচাই করে ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে।

প্রাইমটিভি/বিএম