জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী প্রায়শই দেশের বিভিন্ন সামাজিক ও সমসাময়িক ইস্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের স্পষ্ট মতামত তুলে ধরেন।

নিজের ফেসবুক  ভেরিফাইড পেজে পোস্ট করে লিখেন- ব্রাহ্মনবাড়িয়ার ঘটনা অনেক দেরিতে জানলাম। যাই হোক এটা একটা ফ্রিন্জ ইলেমেন্ট হইলেও এসব প্রশ্রয় দেয়া উচিত না। কারো কাছে সিনেমা হারাম মনে হইলে সে দেখবে না। কিন্তু মুশকিল হইলো তার অপছন্দ যখন সে অন্যের উপর চাপাইয়া বলতে চায় ‘তুমিও সিনেমা দেখতে পারবা না’!

WhatsApp Image 2026-06-02 at 2.33.09 PM (1)

বাংলাদেশের ধর্মীয় ক‍্যাম্পের কিছু মানুষ এইরকম উদ্ভট আচরন করার মধ‍্য দিয়ে দেশকে বিতর্কিত করে, এমন কি তার ধর্মকেও বিতর্কিত করে। টেলিভিশন ছবিতে এই জিনিস ডিল করছিলাম ১৩ বছর আগে। ১৩ বছর পরে আইসা এই জিনিস শুনলে বিরক্ত লাগে। বাই দ‍্য ওয়ে, এটার জন‍্য সংস্কৃতি মন্ত্রীর কাছে সবাই ব‍্যাখ‍্যা চাইছে। বেচারা নিতাই বাবুর হাতে যে সিনেমা নাই এটা অনেক ইনফর্মড লোকও জানে না। তবে তারা কমন সেন্স থেকে যে কালচারাল মিনিস্ট্রিকে অ‍্যাড্রেস করছে- এটা যথাযথ।

এর আগেও বলছি, আমার নোট টু সাকসেসরেও বলছি, সিনেমা-ওটিটি-বিনোদন টিভি কোনোমতেই তথ‍্যে থাকা উচিত না। ইন্ডিয়া বাদে দুনিয়ার বেশিরভাগ দেশেই এটা কালচারেরই পার্ট। দ্রুত অ‍্যালোকেশন অব বিজনেসে পরিবর্তন আনা উচিত।

প্রাইমটিভি/বিএম