দক্ষিণী সিনেমা থেকে শুরু করে বলিউড দুই ইন্ডাস্ট্রিতেই বর্তমানে সমান দাপট ও জনপ্রিয়তার সাথে রাজত্ব করছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। নির্মাতা ও প্রযোজকদের কাছে তিনি এখন অন্যতম চাহিদাসম্পন্ন এবং ভরসার নাম। আর এই আকাশচুম্বী জনপ্রিয়তার সরাসরি প্রভাব পড়েছে তার পারিশ্রমিকেও।

কন্নড় চলচ্চিত্রের মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও, ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’-এর ‘শ্রীভল্লী’ চরিত্রটি রাশমিকার জীবন বদলে দেয়। আল্লু অর্জুনের বিপরীতে তার সাবলীল অভিনয় রাতারাতি তাকে প্যান-ইন্ডিয়া তারকায় পরিণত করে। এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ‘পুষ্পা’র প্রথম কিস্তির জন্য তিনি মাত্র ২ কোটি রুপি নিয়েছিলেন, যা ছবিটির অভাবনীয় সাফল্যের পর বেড়ে দাঁড়ায় প্রায় ৩ কোটিতে।

untitle-1773376311

বর্তমানে রাশমিকার চাহিদা এতটাই তুঙ্গে যে, তিনি একটি সিনেমার জন্য প্রায় ১৫ কোটি রুপি পর্যন্ত পারিশ্রমিক নিচ্ছেন, যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ রেকর্ড। শোনা যাচ্ছে, আসন্ন ‘ককটেল ২’ সিনেমায় শাহিদ কাপুরের পর তিনিই দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া শিল্পী, যেখানে তাঁর পারিশ্রমিক ১৫ কোটি রুপি ছাড়িয়ে গেছে।

6a6f11aadc747313c42d6b7b5f828a84-6960efe07b568

অমিতাভ বচ্চনের সাথে ‘গুডবাই’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হওয়া এই অভিনেত্রী আজ শুধু বড় পর্দার ব্যস্ত তারকাই নন, বরং বিজ্ঞাপন ও বিভিন্ন নামী ব্র্যান্ডের অন্যতম প্রধান মুখ। গ্ল্যামার, অভিনয়দক্ষতা আর কঠোর পরিশ্রমের জোরে রাশমিকা আজ নিজেকে ভারতের অন্যতম শীর্ষ ও আলোচিত অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

 প্রাইমটিভি/বিএম